বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
মাগুরায় যুবদল নেতার মরদেহ উদ্ধার, পরিকল্পিত হত্যার অভিযোগ জয়পুরহাটে পাঁচ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার নাটোরে সড়ক দুর্ঘটনায় ১৪ জন নিহত, তদন্ত কমিটি গঠন স্পেনে প্রবল বৃষ্টিতে চারজনের মৃত্যু, ব্যাপক বন্যার সৃষ্টি নাটোরের বনপাড়ায় বাস-ট্রাক সংঘর্ষে ১০ জন নিহত ইয়েমেনে হুতি হামলায় ১৮ জন নিহত, আহত ৩০ অস্ট্রেলিয়ার এমপি হেলেন হেইন্স গুরুতর আহত, তদন্ত চলছে কানাডার সামরিক ঘাঁটিতে ঘাসের আগুনে চার সৈন্যের মৃত্যু কুষ্টিয়ায় লালন আখড়াবাড়িতে টাইম বোমাসদৃশ বস্তু উদ্ধার রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে ইউক্রেনীয় ড্রোন হামলায় ১ নিহত, ক্ষতিগ্রস্ত শক্তি কেন্দ্র
খেলাধুলা

মেসির রহস্যময় মন্তব্য: 'যা হয়েছে, ভুলে যাও' কি নির্দেশ করে?

মেসির ‘যা হয়েছে, ভুলে যাও’ বক্তব্য নিয়ে আলোচনা বাড়ছে।

মেসির রহস্যময় মন্তব্য: 'যা হয়েছে, ভুলে যাও' কি নির্দেশ করে?

বিশ্বকাপের ফাইনালের পর লিওনেল মেসির একটি সংক্ষিপ্ত বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ফাইনালের আগে সতীর্থদের উদ্দেশে মেসির বলা ‘যা হয়েছে, ভুলে যাও। শুধু খেলো’ কথাটি এখন ভাইরাল হয়ে উঠেছে।

মেসির এই বক্তব্যের সময় সতীর্থদের মধ্যে বিমর্ষতা লক্ষ্য করা যায়। আর্জেন্টিনার অধিনায়ক ড্রেসিংরুমে সতীর্থদের শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা যেন শান্ত থাকতে পারি।’ এরপর তিনি বলেন, ‘যা হয়েছে, সব ভুলে যাও। শুধু খেলায় মনোযোগ দাও, বন্ধুরা।’

স্পেনের কাছে ফাইনালে হারের পর মেসির বক্তব্য নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠেছে। অনেকেই জানতে চাইছেন, মাঠে নামার আগে কি এমন কিছু ঘটেছিল যা আর্জেন্টাইন ফুটবলারদের আত্মবিশ্বাসকে তলানিতে নিয়ে গিয়েছিল।

মেসির মন্তব্যের সাথে ফাইনালের আগে আর্জেন্টিনা দলকে ঘিরে বিতর্কও ছিল। স্প্যানিশ গণমাধ্যমের একটি অংশ অভিযোগ তুলেছিল, টুর্নামেন্টজুড়ে আর্জেন্টিনা রেফারিদের কাছ থেকে সুবিধা পেয়েছে।

স্পেনের ডিফেন্ডার আইমেরিক লাপোর্তেও এই বিতর্কে মন্তব্য করেছেন। তিনি বলেন, ‘সাম্প্রতিক ম্যাচগুলোতে এমন কিছু ঘটনা দেখেছি, যা আমাদের বিস্মিত করেছে। কিছু সিদ্ধান্ত ছিল, যেগুলোর শাস্তি হওয়া উচিত ছিল, কিন্তু হয়নি।’

মেসির বক্তব্যের সাথে এই বিতর্কের সম্পর্ক আছে কি না তা নিশ্চিত হওয়া যায়নি। তবে রদ্রিগো দি পল তার ইনস্টাগ্রামে একটি পোস্টে লিখেছেন, ‘আজ আমি দেখছি, কত মানুষ এই পরাজয়ের অপেক্ষায় ছিল।’ তিনি আরও বলেন, ‘আমাদের হাসি তাদের বিরক্ত করে, কিন্তু আমাদের ভালোবাসা সব বাধা অতিক্রম করার শক্তি রাখে।’

বিজ্ঞাপন