মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সতর্ক করেছেন যে, ইরানের সঙ্গে পুনরায় যুদ্ধে জড়ালে তাকে একাই লড়তে হতে পারে। তিনি এই হুঁশিয়ারি দিয়েছেন অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে, যা আল জাজিরা প্রকাশ করেছে।
গত এপ্রিল মাসে ইরানে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর রোববার নতুন করে সংঘাত শুরু হয়। এদিন ইরান ও ইসরায়েল পাল্টাপাল্টি হামলা চালায়। সোমবার উভয় পক্ষই হামলা স্থগিত করার ঘোষণা দেয়।
ট্রাম্প নেতানিয়াহুর প্রতি ক্রমশ বিরক্ত হয়ে তার ‘ট্রুথ সোশ্যাল’ প্ল্যাটফর্মে উভয় পক্ষকে হামলা বন্ধ করার দাবি জানিয়েছেন এবং শান্তির জন্য ‘চূড়ান্ত আলোচনা’ এগিয়ে নেওয়ার কথা উল্লেখ করেন।
গণমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ট্রাম্প নেতানিয়াহুকে ফোন করে হামলা বন্ধ করারও অনুরোধ করেন। তিনি নেতানিয়াহুকে যুদ্ধ চালিয়ে যাওয়ার পরিণতি সম্পর্কে সতর্ক করে বলেন, ‘বিবি, তোমার সতর্ক থাকা উচিত, নইলে খুব শিগগিরই তোমাকে একাই লড়তে হবে।’