মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
ব্রেকিং
রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২, আহত ৬ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা, পশ্চিম তীরে মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে ফ্রান্স ও স্পেনে দাবানলে বিপর্যয়, তিন লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে ফ্রান্স ও স্পেনে দাবানলে তিন লাখের বেশি মানুষ ঘরছাড়া বার্লিনে সমকামীদের প্রাইড শোভাযাত্রায় গাড়িচাপা, নিহত ১ ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল, ৩ লাখের বেশি মানুষ নিরাপদ আশ্রয়ে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে চট্টগ্রামে দম্পতির মৃত্যু ইউক্রেনে রাশিয়ার হামলায় ১৫ জন নিহত, কিয়েভে গুরুতর আক্রমণ মতিঝিলে মেট্রো স্টেশনের নিচে টাইমার সদৃশ বিস্ফোরক উদ্ধার মতিঝিল মেট্রো স্টেশনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা
আন্তর্জাতিক

ইরান-ইসরায়েলের হামলা বন্ধের ঘোষণা, ট্রাম্পের আহ্বান

ইরান ও ইসরায়েল হামলা বন্ধের ঘোষণা দিয়েছে, তবে হিজবুল্লাহ’র ওপর হামলা অব্যাহত থাকলে সংঘাত শুরু হতে পারে।

ইরান-ইসরায়েলের হামলা বন্ধের ঘোষণা, ট্রাম্পের আহ্বান

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানে সাড়া দিয়ে হামলা বন্ধ রেখেছে ইরান ও ইসরায়েল। গতকাল সোমবার উভয় দেশ এ তথ্য জানিয়েছে।

যদিও ইসরায়েল লেবাননে হিজবুল্লাহ’র ওপর হামলা অব্যাহত রাখলে তেহরান আবারও সংঘাত শুরু করবে বলে সতর্ক করেছে। সূত্র জানায়, ইসরায়েলও ইরানের বিরুদ্ধে হামলা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

গতকাল রোববার গভীর রাতে তেহরান ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। তারা জানায়, বৈরুতের উপকণ্ঠে ইরান-সমর্থিত হিজবুল্লাহ যোদ্ধাদের ওপর হামলার প্রতিশোধ হিসেবে এ আঘাত হানা হয়েছে।

পাল্টা জবাবে ইসরায়েল ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং একটি পেট্রোকেমিক্যাল কারখানায় হামলা চালায়। তবে উভয় পক্ষ জানিয়েছে, এসব হামলায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

হামলার পর ট্রাম্প বলেন, ইসরায়েল ও ইরান—উভয় দেশই তাৎক্ষণিক যুদ্ধবিরতি চায়। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, ‘শান্তি প্রতিষ্ঠার জন্য চূড়ান্ত আলোচনা এগিয়ে চলছে, যদি না অজ্ঞতা বা নির্বুদ্ধিতা তার পথে বাধা হয়ে দাঁড়ায়।’

এদিকে, মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন, সোমবার ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর টেলিফোনে কথা হয়েছে। ট্রাম্প বলেন, ‘আমি বলেছি, ‘বিবি, তোমার সতর্ক থাকা উচিত। নইলে খুব শিগগিরই তুমি একা হয়ে যাবে।’

বিজ্ঞাপন