ইরানে আবারও বড় ধরনের হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠিন হামলা করার হুঁশিয়ারির পরপরই এই হামলা সংঘটিত হয়। ইরানের বন্দরনগরী আব্বাসসহ বেশ কয়েকটি শহরে হামলার ঘটনা ঘটে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
হামলার পর তেহরানের পশ্চিমাঞ্চলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, ইরানের অযাচিত ও অব্যাহত আগ্রাসনের প্রতিক্রিয়ায় ট্রাম্পের নির্দেশনায় এসব হামলা চালানো হয়েছে। সংস্থাটি এই হামলাকে প্রতিরক্ষামূলক অভিযান হিসেবে আখ্যা দিয়েছে।
এদিকে, মার্কিন হামলার জবাবে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড (আইআরজিসি) হরমুজ প্রণালিতে কয়েকটি জাহাজ লক্ষ্য করে হামলা চালিয়েছে। একইসাথে হরমুজ প্রণালিকে বন্ধ করে দেওয়া হয়েছে। আইআরজিসি সতর্ক করেছে যে, এই নিষেধাজ্ঞা অমান্য করলে নৌযানকে লক্ষ্যবস্তু করা হবে।