শনিবার, ১৩ জুন, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

ফ্রান্সে স্মোট্রিচের প্রবেশ নিষিদ্ধ, পশ্চিম তীরে সহিংসতার জন্য দায়ী

ইসরায়েলের অর্থমন্ত্রী স্মোট্রিচের ফ্রান্সে প্রবেশ নিষিদ্ধ করেছে দেশটির সরকার।

ফ্রান্সে স্মোট্রিচের প্রবেশ নিষিদ্ধ, পশ্চিম তীরে সহিংসতার জন্য দায়ী

পশ্চিম তীরের সহিংসতার কারণে ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচের ফ্রান্সে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বারোর বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

বারো বলেছেন, ব্রিটিশ, কানাডীয়, অস্ট্রেলীয়, নিউজিল্যান্ড ও নরওয়েজিয়ান অংশীদারদের সঙ্গে মিলিত হয়ে তারা পশ্চিম তীরে অবৈধ বসতি সম্প্রসারণ ও সহিংসতা বৃদ্ধির জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছেন।

নিষেধাজ্ঞার আওতায় স্মোট্রিচ ছাড়াও বসতি স্থাপনকারী সংগঠনের চারজন নেতা এবং ২১ জন সহিংস বসতি স্থাপনকারী রয়েছেন। তিনি উল্লেখ করেন, স্মোট্রিচ পশ্চিম তীরের সংযুক্তিকরণকে উৎসাহিত করেন এবং নতুন বসতি স্থাপনের পাশাপাশি গাজায় পুনরায় উপনিবেশ স্থাপনের সমর্থক।

বারো আরও বলেন, স্মোট্রিচের নীতি ফিলিস্তিনি কর্তৃপক্ষের অর্থনৈতিক পতন এবং ফিলিস্তিনি জনগণের ওপর ক্ষতিকর পরিণতি ডেকে আনে, যা দ্বি-রাষ্ট্র সমাধানে প্রতিশ্রুতিবদ্ধ আন্তর্জাতিক সম্প্রদায়ের সংখ্যাগরিষ্ঠের কাছে গ্রহণযোগ্য নয়।

বিজ্ঞাপন