জর্ডানের ওপর ইরানের অব্যাহত হামলার তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব। বুধবার (৯ সেপ্টেম্বর) সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, ইরানের বোমাবর্ষণ আন্তর্জাতিক আইন এবং প্রতিবেশীসুলভ আচরণের নীতির একটি প্রকাশ্য লঙ্ঘন। সৌদি আরব জর্ডান ও এই অঞ্চলের অন্যান্য দেশগুলোর ওপর হামলা অবিলম্বে বন্ধ করার গুরুত্বের ওপর জোর দেয়।
মধ্যপ্রাচ্যের জন্য নিরাপত্তা ও স্থিতিশীলতা অর্জনের লক্ষ্যে গুরুতর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
এর আগে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানায়, তারা জর্ডানে মার্কিন বাহিনীর একটি সামরিক ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্র জানিয়েছে, এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আইআরজিসি বলেছে, মার্কিন আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত প্রতিশোধমূলক হামলা অব্যাহত থাকবে।