রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
মিয়ানমারে স্কুলে জান্তা বাহিনীর বিমান হামলায় ৩০ জন নিহত মিয়ানমারে বিয়ের অনুষ্ঠানে বিমান হামলায় নিহত ৬, আহত অনেকে আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ৭ শিক্ষার্থী নিহত, ৯৯ আহত আফগানিস্তানে স্কুলের পাশে বিস্ফোরণে ৭ শিক্ষার্থী নিহত, আহত ৯৯ পেরু-ইকুয়েডরে এল নিনোর কারণে ব্যাপক বৃষ্টিপাত ও বন্যা গাজায় ইসরায়েলি হামলায় মেডিসিনস স্যানস ফ্রন্টিয়ার্সের ২ কর্মী নিহত রাজধানীতে আবাসিক হোটেলের ম্যানেজারকে হত্যা গাজায় ইসরায়েলি হামলায় ১৬ ফিলিস্তিনি নিহত গাজায় ইসরায়েলি হামলায় নিহত শিক্ষাবিভাগের কর্মকর্তা ও সাতজন গাজায় ইসরায়েলের হামলায় ২৪ ঘণ্টায় ১৬ ফিলিস্তিনি নিহত
আন্তর্জাতিক

ইরান পারমাণবিক স্থাপনায় প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করছে

ইরান আগামী নভেম্বরে হামলা মোকাবিলায় প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করছে।

ইরান পারমাণবিক স্থাপনায় প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করছে

আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর সম্ভাব্য হামলা মোকাবিলায় নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করছে ইরান।

এই প্রস্তুতির অংশ হিসেবে ইরানের পারমাণবিক স্থাপনা এবং সীমান্তবর্তী এলাকাগুলোতে প্রতিরক্ষাব্যবস্থা শক্তিশালী করা হচ্ছে। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, স্যাটেলাইট চিত্রে ইরানের পারমাণবিক স্থাপনা ও গুরুত্বপূর্ণ সীমান্ত এলাকায় প্রতিরক্ষা জোরদারের তৎপরতা দেখা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, সম্ভাব্য নতুন সংঘাতের প্রস্তুতি হিসেবে ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা ও জনসাধারণের প্রস্তুতির দিকেও নজর দেওয়া হচ্ছে। কিন্ডারগার্টেনের শিশুদের যুদ্ধের গল্প পড়ে শোনাতে আধাসামরিক বাহিনীর সদস্যদের পাঠানো হচ্ছে।

এছাড়া সাধারণ মানুষকে আকাশ প্রতিরক্ষা অস্ত্র ব্যবহারের প্রশিক্ষণ দেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে। ইরান মধ্যস্থতাকারীদের কাছে জানিয়েছে, সংঘাত আবার শুরু হলে মার্কিন সামরিক বাহিনীর বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নিতে পারে তারা।

এক্ষেত্রে মধ্যপ্রাচ্য অঞ্চলে অবস্থানরত মার্কিন যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার চেষ্টা থাকতে পারে। ইরান সৌদি আরবকেও সতর্ক করেছে যে, দেশটির তেল স্থাপনাগুলো হামলার লক্ষ্যবস্তু হতে পারে।

তবে এসব পদক্ষেপের বিষয়ে ইরানের আনুষ্ঠানিক বক্তব্য কিংবা নির্দিষ্ট কোনো সময়সূচি প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। ফলে পরিস্থিতি নতুন করে সংঘাতের দিকে গড়াবে কি না, তা এখনো অনিশ্চিত।

বিজ্ঞাপন