শনিবার, ২৫ জুলাই, ২০২৬
ব্রেকিং
শিক্ষা

মরিয়ম নূর ইউনুস পাচ্ছেন গ্লোবাল উইমেন অব ইনফ্লুয়েন্স অ্যাওয়ার্ডস

মরিয়ম নূর ইউনুস গ্লোবাল উইমেন অব ইনফ্লুয়েন্স অ্যাওয়ার্ডস ২০২৬-এর জন্য মনোনীত হয়েছেন।

মরিয়ম নূর ইউনুস পাচ্ছেন গ্লোবাল উইমেন অব ইনফ্লুয়েন্স অ্যাওয়ার্ডস

বাংলাদেশের শিক্ষাবিদ ও নিউ হরাইজন ক্রিসেন্ট ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল মরিয়ম নূর ইউনুস গ্লোবাল উইমেন অব ইনফ্লুয়েন্স অ্যাওয়ার্ডস ২০২৬-এর জন্য মনোনীত হয়েছেন। এই আন্তর্জাতিক সম্মাননা তাঁকে নেতৃত্ব, উদ্ভাবন এবং শিক্ষা ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ দেওয়া হচ্ছে।

পুরস্কার প্রদান অনুষ্ঠান আগামী সেপ্টেম্বর মাসে সিঙ্গাপুর এবং অক্টোবর মাসে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে। দুই দশকেরও বেশি সময় ধরে শিক্ষা ক্ষেত্রে কাজ করা মরিয়ম নূর ইউনুস একজন শিক্ষানেত্রী, পাঠ্যক্রম প্রণেতা ও শিক্ষক প্রশিক্ষক।

তিনি বাংলাদেশে ক্যামব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্টের অধীনে ক্যামব্রিজ স্কুলগুলোর প্রথম একাডেমিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি নিউ হরাইজন ক্রিসেন্ট ইন্টারন্যাশনাল স্কুলের একাডেমিক উন্নয়ন ও পুনঃব্র্যান্ডিং কার্যক্রমের নেতৃত্ব দিচ্ছেন।

শিক্ষাক্ষেত্রে অবদানের জন্য মরিয়ম নূর ইউনুস জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে একাধিক সম্মাননা অর্জন করেছেন। মনোনয়ন প্রসঙ্গে তিনি বলেন, ‘শিক্ষায় প্রকৃত পরিবর্তন ধৈর্য, সহমর্মিতা ও ধারাবাহিক প্রচেষ্টার মাধ্যমে আসে। একটি শিশুকে, একজন শিক্ষককে কিংবা একটি স্কুলকে এগিয়ে নিতে পারাই ভবিষ্যৎ গড়ে তোলার সবচেয়ে বড় সাফল্য।’

গ্লোবাল উইমেন অব ইনফ্লুয়েন্স অ্যাওয়ার্ডস গ্লোবাল ইনফ্লুয়েন্সার্স ও কিট ক্যাট ইভেন্টস-এর যৌথ উদ্যোগে আয়োজিত হয়। এই পুরস্কার তাঁদের দেওয়া হয়, যাঁদের নেতৃত্ব ও অবদান বিভিন্ন পেশা ও সম্প্রদায়ে অর্থবহ প্রভাব সৃষ্টি করেছে।

বিজ্ঞাপন