রবিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
তিব্বতে ফের ভূমিকম্প, বন্যা ও ভূমিধসের পর পরিস্থিতি জটিল চুয়াডাঙ্গায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মহিলা মাদ্রাসার শিক্ষক আটক টরন্টোতে শক্তিশালী ঝড়, হাজার হাজার বাসিন্দা বিদ্যুৎহীন মিনিয়াপোলিসে অ্যাপার্টমেন্টে বন্দুক হামলা, নিহত ৩ নেপাল-চীন সীমান্তে ভূমিধসে মৃত্যু বেড়ে ১,২৪৩, নিখোঁজ ৪,৫০০ মিনিয়াপোলিসে বন্দুকধারীর হামলায় দুই নিহত, তিন পুলিশ আহত ইরানে মার্কিন হামলায় নিহতের সংখ্যা ১৯, ট্রাম্পের নতুন হামলার হুমকি নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানি ১ হাজার ১২৭, নিখোঁজ ৪ হাজার ৮০০ ইরান-আমেরিকা নতুন হামলা: সর্বশেষ আক্রমণে কাদের ক্ষতি হলো? উত্তরাখণ্ডে বৃষ্টি ও ভূমিধসে ৭ জনের মৃত্যু, ১৭২ সড়ক বন্ধ
বিনোদন

জায়েদ খান ও জেমসের কনসার্ট পর্তুগালে ২৬ জুলাই

জায়েদ খান ও জেমসের কনসার্ট পর্তুগালে ২৬ জুলাই অনুষ্ঠিত হবে।

জায়েদ খান ও জেমসের কনসার্ট পর্তুগালে ২৬ জুলাই

আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির ভক্ত ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান এবার যাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদোর দেশে পর্তুগালে। সেখানে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত ‘বাংলা লাইভ’ কনসার্ট, যেখানে মূল আকর্ষণ হিসেবে মঞ্চে উঠবেন নগরবাউলখ্যাত রকস্টার মাহফুজ আনাম জেমস।

পর্তুগালের রাজধানী লিসবনে আগামী ২৬ জুলাই অনুষ্ঠিত হবে এই কনসার্ট। আয়োজকদের তথ্যানুযায়ী, লিসবোয়া উয়ু ভিভোতে বিকেল ৫টা থেকে শুরু হবে অনুষ্ঠান। জেমস তাঁর কালজয়ী গানগুলো পরিবেশন করবেন, যার মধ্যে রয়েছে ‘দুঃখিনী দুঃখ করো না’, ‘তারায় তারায়’, ‘বাবা’, ‘মা’, এবং ‘লেইস ফিতা লেইস’ সহ আরও অনেক দর্শকপ্রিয় গান।

এদিকে, জায়েদ খান এই কনসার্টকে নিজের ক্যারিয়ারের একটি বিশেষ মুহূর্ত হিসেবে দেখছেন। তিনি বলেন, ‘প্রথমবার ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর দেশে পারফর্ম করতে যাচ্ছি। বিষয়টি আমাকে ভীষণ রোমাঞ্চিত করছে।’ তিনি আরও জানান, সেখানে প্রবাসী বাঙালিদের সঙ্গে দেখা হবে এবং তাদের সামনে বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরার সুযোগ পাবেন।

জায়েদ খান তাঁর স্বতন্ত্র স্টেজ পারফরম্যান্স এবং দর্শকদের সঙ্গে প্রাণবন্ত যোগাযোগের মাধ্যমে অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করবেন বলে আশা করছেন আয়োজকেরা।

বিজ্ঞাপন