সোমবার, ২০ জুলাই, ২০২৬
ব্রেকিং
বিনোদন

‘কুচ কুচ হোতা হ্যায়’র অঞ্জলি ইটিং ডিসঅর্ডারে ভুগছিলেন

‘কুচ কুচ হোতা হ্যায়’র অঞ্জলি চরিত্রের অভিনেত্রী সানা সাঈদ ইটিং ডিসঅর্ডারে ভুগছিলেন।

‘কুচ কুচ হোতা হ্যায়’র অঞ্জলি ইটিং ডিসঅর্ডারে ভুগছিলেন

১৯৯৮ সালে মুক্তি পাওয়া ‘কুচ কুচ হোতা হ্যায়’ সিনেমায় ছোট্ট অঞ্জলি চরিত্রে অভিনয় করা সানা সাঈদ সম্প্রতি নিজের জীবনের একটি কঠিন অধ্যায় শেয়ার করেছেন। তিনি জানিয়েছেন, দীর্ঘদিন ধরে বুলিমিয়া নার্ভোসা নামক একটি ইটিং ডিসঅর্ডারে ভুগছিলেন।

সানা ইনস্টাগ্রামে প্রকাশিত একটি ভিডিও বার্তায় বলেন, "অনেক বছর ধরে আমি বুঝতেই পারিনি যে এটি একটি মানসিক স্বাস্থ্যসংক্রান্ত সমস্যা।" তিনি জানান, অতিরিক্ত খাওয়া এবং বিষয়টি অন্যদের কাছ থেকে লুকিয়ে রাখা তার দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠেছিল।

সানা বলেন, “আমি এমন এক অবস্থায় পৌঁছে গিয়েছিলাম, যেখানে সবসময় মনে হতো কেউ যদি আমাকে খেতে দেখে, তাহলে ভুল বুঝবে।”

তিনি আরও জানান, ‘দ্য বুলিমিয়া হেল্প মেথড’ বইটি পড়ার পর প্রথমবারের মতো নিজের সমস্যাটি স্পষ্টভাবে বুঝতে পারেন। তবে সমস্যাটি চিহ্নিত করার পরও তা মেনে নেওয়া সহজ ছিল না।

সানা এই অবস্থার মধ্যে দীর্ঘদিন বসবাস করতে করতে বিশ্বাস করতে শুরু করেছিলেন, হয়তো তার মধ্যেই কোনো বড় ধরনের ত্রুটি রয়েছে।

বিজ্ঞাপন