সোমবার, ২০ জুলাই, ২০২৬
ব্রেকিং
বিনোদন

এ আর রহমানের গান শেয়ার করলেন শুভ ও নন্দিতা

এ আর রহমানের গান শেয়ার করলেন শুভ ও নন্দিতা, সামাজিকমাধ্যমে সাড়া ফেলেছে তাঁদের কাভার।

এ আর রহমানের গান শেয়ার করলেন শুভ ও নন্দিতা

অস্কারজয়ী ভারতীয় সংগীত পরিচালক এ আর রহমানের একটি গান গেয়ে সামাজিকমাধ্যমে নজর কেড়েছেন শুভেন্দু দাশ শুভ ও সানজিদা মাহমুদ নন্দিতা। তাঁদের কণ্ঠে পুরনো দিনের গানটি শ্রোতাদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে।

বলিউডের জনপ্রিয় ‘স্বদেশ’ ছবির গান ‘সাওয়ারিয়া’ কাভার করেছেন শুভ ও নন্দিতা। গানটির সংগীত পরিচালক এ আর রহমান। কাভার করা সেই গানটি রহমানের কান এড়ায়নি এবং তিনি তা নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন।

এ আর রহমানের পোস্ট দেখে উচ্ছ্বসিত শুভ ও নন্দিতা সামাজিকমাধ্যমে তাদের অনুভূতি প্রকাশ করেছেন। শুভ লেখেন, ‘ছোটবেলা থেকে এ আর রহমানের গান শুনে আসছি। যাঁর কাজ অনুপ্রেরণা হিসেবে মনের মধ্যে ধারণ করেছি, তিনিই আমাদের গান দেখেছেন, সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন, এটা তো দারুণ অনুভূতি।’

নন্দিতা বলেন, ‘আমি কি স্বপ্ন দেখছি! কেউ আমাকে চিমটি কাটো প্লিজ! এই স্মৃতি আমার সারাজীবনের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।’

প্রসঙ্গত, গত দেড় বছর ধরে নন্দিতা ও শুভ বিভিন্ন পুরনো গান নিয়মিত কাভার করছেন। তাঁদের ফেসবুকে ‘মোজি অ্যান্ড কোং’ নামের একটি পেজ রয়েছে, যেখানে তাঁরা জনপ্রিয় পুরনো গান কাভার করে শ্রোতাদের নজর কাড়ছেন।

বিজ্ঞাপন