রবিবার, ১৯ জুলাই, ২০২৬
ব্রেকিং
বিনোদন

টোটা রায়চৌধুরীর বাবার মৃত্যু, শোকের ছায়া টলিউডে

টোটা রায়চৌধুরীর বাবা বিপ্লবাঙ্কুর রায়চৌধুরী মারা গেছেন, শোকের ছায়া টলিউডে।

টোটা রায়চৌধুরীর বাবার মৃত্যু, শোকের ছায়া টলিউডে

টলিউড অভিনেতা টোটা রায়চৌধুরীর বাবা বিপ্লবাঙ্কুর রায়চৌধুরী মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি ফুসফুস ক্যানসারের চতুর্থ পর্যায়ে ভুগছিলেন।

গত ৯ জুলাই টোটার জন্মদিন ছিল এবং পরদিনই তিনি বাবাকে হারান। বিশেষ দিনেও হাসপাতালে বাবাকে দেখতে যান টোটা। যদিও বাবার সঙ্গে সেভাবে কথা বলা সম্ভব হয়নি, তবে টোটার উপস্থিতি অনুভব করেছিলেন বিপ্লবাঙ্কুর।

টোটা রায়চৌধুরীর স্ত্রী শর্মিলা জানান, হাসপাতালের বিছানায় শুয়ে থাকা বিপ্লবাঙ্কুরের মুখ ঢাকা ছিল মাস্কে এবং নাকেমুখে ছিল নল। সেই অবস্থাতেই তিনি ছেলেকে আশীর্বাদ করেন। পরের দিনই সব শেষ হয়ে যায়।

শর্মিলা আরও জানান, কয়েকদিন ধরেই পিঠের ব্যথায় কষ্ট পাচ্ছিলেন বিপ্লবাঙ্কুর। পরিবারের সদস্যরা বার্ধক্যজনিত সমস্যা মনে করছিলেন। তবে পিঠের ব্যথা বাড়তে থাকায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানান, তিনি ফুসফুসের ক্যানসারের শেষ পর্যায়ে রয়েছেন।

আগামী ২২ জুলাই বাবার শ্রাদ্ধে অংশ নেবেন টোটা। মানসিকভাবে তিনি একেবারে ভেঙে পড়েছেন এবং কারও সঙ্গে সেভাবে কথা বলছেন না।

বিজ্ঞাপন