বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

চলে গেলেন সত্যজিৎ রায়ের প্রখ্যাত ক্যামেরাম্যান হীরক সেন

প্রখ্যাত ক্যামেরাম্যান হীরক সেন ৭১ বছর বয়সে প্রয়াত হয়েছেন।

চলে গেলেন সত্যজিৎ রায়ের প্রখ্যাত ক্যামেরাম্যান হীরক সেন

পশ্চিমবঙ্গের প্রখ্যাত ক্যামেরাম্যান হীরক সেন বুধবার (১১ নভেম্বর) সকালে ৭১ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন।

তিনি দীর্ঘদিন হৃদরোগ ও বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন। তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, সাম্প্রতিক সময়ে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটছিল এবং তিনি অ্যালজাইমার্স রোগেও আক্রান্ত হয়েছিলেন।

হীরক সেনের ক্যামেরায় ধরা পড়া অসংখ্য মুহূর্ত বাংলা চলচ্চিত্রের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছে। তিনি কিংবদন্তি নির্মাতা সত্যজিৎ রায়ের বিশ্বস্ত ক্যামেরাম্যান হিসেবে পরিচিত ছিলেন।

তার প্রয়াণে টলিউডে গভীর শোকের ছায়া নেমে এসেছে। ঋতুপর্ণা সেনগুপ্ত তার বাসভবনে গিয়ে শোক প্রকাশ করেন। জানা যায়, হীরক সেন অভিনেত্রীর বিয়ের ছবিও তুলেছিলেন।

সত্যজিৎ রায়ের সঙ্গে হীরক সেনের সম্পর্ক ছিল অত্যন্ত নিবিড় ও পারিবারিক। তিনি সত্যজিৎ রায়কে ‘মেসোমশাই’ বলে ডাকতেন এবং সন্দীপ রায়ের সঙ্গে ছিল তার গভীর বন্ধুত্ব।

হীরক সেন ‘সোনার কেল্লা’, ‘জনঅরণ্য’, ‘হীরক রাজার দেশে’, ‘ঘরে বাইরে’ ও ‘আগন্তুক’ এর মতো কালজয়ী সিনেমায় কাজ করেছেন। সন্দীপ রায়ের পরিচালনায় ‘কৈলাসের কেলেঙ্কারি’, ‘বোম্বাইয়ের বোম্বেটে’ ও ‘গোরস্থানে সাবধান’ ছবিতেও তিনি কাজ করেন।

বিজ্ঞাপন