সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ সৌদি আরবে বিমানবন্দরে হামলা, ঢাকা থেকে ৯ ফ্লাইট বাতিল পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯, তদন্ত চলছে শেরপুরে স্কুলশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে কৃষক লীগ নেতা গ্রেপ্তার
বিনোদন

মারা গেছেন জনপ্রিয় অভিনেত্রী নাসিমা খান

বাংলা চলচ্চিত্রের প্রখ্যাত অভিনেত্রী নাসিমা খান মারা গেছেন।

মারা গেছেন জনপ্রিয় অভিনেত্রী নাসিমা খান

বাংলা চলচ্চিত্রের প্রখ্যাত অভিনেত্রী নাসিমা খান ৮২ বছর বয়সে মারা গেছেন। রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর উত্তরার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। এই তথ্য নিশ্চিত করেছেন চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক সনি রহমান।

নাসিমা খান ষাটের দশকে বাংলা চলচ্চিত্রে নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মাঝে বিশেষ পরিচিতি অর্জন করেন। ১৯৪৪ সালের ৬ আগস্ট পুরান ঢাকার লালবাগে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক বাড়ি মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার রাড়িখাল গ্রামে।

চলচ্চিত্রে প্রবেশের আগে তার বাবা মোহাম্মদ মাসুদ খান এবং অভিনেতা আনিসের সঙ্গে সুসম্পর্ক ছিল। আনিসের পরামর্শে এবং বাবার সম্মতি নিয়ে তিনি চলচ্চিত্রে পা রাখেন। ১৯৫৯ সালে এ জে কারদারের পরিচালনায় ‘জাগো হুয়া সাভেরা’ চলচ্চিত্রে সহনায়িকা হিসেবে তার অভিনয় শুরু হয়।

নাসিমা খান ‘যে নদী মরু পথে’ সিনেমায় নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন ১৯৬১ সালে। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘সূর্যস্নান’, ‘ধারাপাত’, ‘কার বউ’, ‘উজালা’, ‘বেগানা’, ‘আপন দুলাল’ ও ‘ঢেউয়ের পরে ঢেউ’।

বাংলা ও উর্দু চলচ্চিত্রে তার অবদান চলচ্চিত্র শিল্পে স্মরণীয় হয়ে থাকবে। নাসিমা খানের মৃত্যুতে চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

বিজ্ঞাপন