মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
বিনোদন

অভিনেতা সোহেল খানের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া

অভিনেতা সোহেল খানের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া, শোক প্রকাশ করেছেন পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী।

অভিনেতা সোহেল খানের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা সোহেল খানের আকস্মিক মৃত্যুতে শোকাহত তার দীর্ঘদিনের সহকর্মী ও পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী।

সোহেল খানের মৃত্যুর খবর পাওয়ার পর ফারুকী ফেসবুকে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন, যেখানে তিনি সদ্য বিদায় নেওয়া অভিনেতাকে নিয়ে গভীর বেদনা প্রকাশ করেছেন। ফারুকী জানান, 'জীবন এমনই। কালকে আমি সোহেল খানের ফটোকার্ড শেয়ার করলাম ‘৪২০’ থেকে। আজকে সকাল ১০টায় উনি দুনিয়া ছেড়ে চলে গেছেন।'

ফারুকী আরও লেখেন, 'কালকে হঠাৎ আমার চোখের সামনে ওই কার্ডটা পড়লো কেনো? সোহেল খান কি কোনোভাবে আমারে মনে করিয়ে দিতে চাইলেন, আমি আছি?'। তিনি মনে করছেন, সোহেল খান হয়তো তাকে নিজের কথা মনে করিয়ে দিয়ে গেছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, সোহেল খান 'নসিব' সিনেমার শুটিংয়ের কাজে গত ১৯ নভেম্বর থেকে বগুড়ায় অবস্থান করছিলেন। কাল তার শুটিং শেষ হওয়ার কথা ছিল।

শুটিং ইউনিটের সদস্যরা জানান, সোহেল খান সকালে শুটিংয়ের জন্য মেকআপ নিয়েও প্রস্তুত ছিলেন। তবে একপর্যায়ে হোটেলের কক্ষে তাকে ডাকতে গিয়ে ইউনিটের একজন সদস্য বিছানায় পড়ে থাকতে দেখেন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন