রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
বিনোদন

মাইলি সাইরাসের নতুন জীবনের শুরু, বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন

মাইলি সাইরাস ও ম্যাক্স মোরান্ডোর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে পাম স্প্রিংসে।

মাইলি সাইরাসের নতুন জীবনের শুরু, বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন

মার্কিন পপতারকা মাইলি সাইরাস প্রেমিক ম্যাক্স মোরান্ডোর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। ২১ নভেম্বর ক্যালিফোর্নিয়ার পাম স্প্রিংসে অনুষ্ঠিত হয় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা।

বিনোদনভিত্তিক সাময়িকী ‘পিপল’ এর প্রতিবেদনে জানানো হয়েছে, বিয়ের অনুষ্ঠানে মাইলির মা টিশ সাইরাস ও বোন নোয়া সাইরাসসহ দুই পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন। বিয়ের আগে অতিথিদের জন্য একটি নৈশভোজের আয়োজন করা হয়।

২০২১ সালে মাইলি ও ম্যাক্সের সম্পর্ক শুরু হয় এবং গত বছর তারা বাগদান করেন। এক বছর পর তারা আনুষ্ঠানিকভাবে বিবাহিত জীবন শুরু করলেন।

মাইলির পেশাগত জীবনের সঙ্গী হিসেবেও ম্যাক্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ২০২৩ সালে প্রকাশিত ‘এন্ডলেস সামার ভেকেশন’ অ্যালবামের প্রযোজক হিসেবে কাজ করেছেন তিনি।

মাইলির এটি দ্বিতীয় বিয়ে। এর আগে তিনি অভিনেতা লিয়াম হেমসওয়ার্থের সঙ্গে ২০১৮ সালে বিয়ে করেছিলেন, যা এক বছর পর বিচ্ছেদের দিকে গড়ায়।

বিজ্ঞাপন