ছোটপর্দায় নতুন নাটক ‘মেঘ বৃষ্টি রোদ্দুর’ নিয়ে হাজির হচ্ছেন জনপ্রিয় জুটি জিয়াউল ফারুক অপূর্ব ও সাদিয়া আয়মান। নাটকটি পরিচালনা করেছেন মাসরিকুল আলম।
রোমান্টিক-কমেডি ঘরানার এই নাটকের গল্পে দেখা যাবে, রাহুল তার বাবা সালাম সাহেবের কাছে বেকার ও অকর্মা হিসেবে প্রতিদিন বকা খাচ্ছে। একদিন প্রেমিকা নিতুকে বিয়ে করে নিয়ে আসে, তবে বাবার ভয়ে বাসায় ঢুকতে সাহস পায় না।
রাহুলের বিয়ের পর নিতু দরজার বাইরে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজতে থাকে। সালাম সাহেব যখন জানতে পারেন যে, ওই মেয়েটি রাহুলের স্ত্রী, তখন তিনি রেগে গিয়ে দরজা বন্ধ করে দেন।
নিতুর মামাতো বোনকে প্রাইভেট পড়ানোর মাধ্যমে রাহুলের সঙ্গে পরিচয় হয়। এক দুর্ঘটনায় নিতুর বাবা-মা মারা যাওয়ার পর মামার কাছে বড় হয় নিতু। মামা জোর করে অন্য একজনের সঙ্গে বিয়ে দিতে চাইলে নিতু রাহুলের কাছে এসে বিয়ে করে।
বৃষ্টিতে দাঁড়িয়ে থাকার কারণে নিতু অসুস্থ হয়ে পড়লে রাহুলের বাবা তাকে বাসায় নিয়ে সেবা যত্ন করেন এবং ছেলের বউ হিসেবে মেনে নেন। তবে তিনি শর্ত দেন যে, রাহুল চাকরি পাওয়ার আগে নিতু বাসায় ঢুকতে পারবে না।
নাটকটি প্রচারিত হবে শুক্রবার (২০ নভেম্বর) রাত ১০টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনের পর্দায়।