বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
ব্রেকিং
নেপালে আকস্মিক বন্যায় ১৭ জনের মৃত্যু, নিখোঁজ ৪০০ নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩১ নেপাল-চীন সীমান্তে নজিরবিহীন ভূমিধসে ২০ জনের মৃত্যু নেপাল সীমান্তে হড়কা বানে ১৭ জনের মৃত্যু, শতাধিক ভারতীয় নিখোঁজ নেপালে আকস্মিক বন্যায় অন্তত আটজন নিহত, ক্ষতির পরিমাণ বাড়তে পারে হাইতিতে গ্যাং হামলায় ৪৭ জন নিহত, ৫০ জন অপহৃত: জাতিসংঘ মেহেরপুরে প্রাক্তন স্ত্রীর হাত কুপিয়ে বিচ্ছিন্ন, যুবক গ্রেফতার পাকিস্তানে হাসপাতালে অগ্নিকাণ্ডে ১৫ নবজাতকের মৃত্যু মন্টানায় পারিবারিক নৈশভোজে বন্দুকধারীর হামলায় ৮ জন নিহত ইসলামাবাদের পিআইএমএস হাসপাতালে অগ্নিকাণ্ডে ১৪ নবজাতকের মৃত্যু
বিনোদন

নতুন ধারাবাহিক নাটক ‘এক পাতিলের সংসার’ প্রচারে আসছে

নতুন ধারাবাহিক নাটক ‘এক পাতিলের সংসার’ আগামীকাল থেকে মাছরাঙা টেলিভিশনে প্রচার শুরু হচ্ছে।

নতুন ধারাবাহিক নাটক ‘এক পাতিলের সংসার’ প্রচারে আসছে

যৌথ পরিবারের সুখ-দুঃখ, টানাপোড়েন ও সম্পর্কের গল্প নিয়ে নির্মিত ধারাবাহিক নাটক ‘এক পাতিলের সংসার’ আগামীকাল থেকে প্রচার হতে যাচ্ছে। নাটকটি পরিচালনা করেছেন শামীম জামান।

গল্পের কেন্দ্রবিন্দু একটি বড় যৌথ পরিবার, যেখানে পরিবারের কর্তা দাদার স্বপ্ন হলো সংসারটি যেন ভেঙে না যায়। দাদা সকলকে এক ছাদের নিচে রাখার চেষ্টা করেন, কিন্তু পরিবারের মেজো ছেলে আলাদা হয়ে যেতে চাইলে শুরু হয় দ্বন্দ্ব। এই টানাপোড়েনই নাটকের মূল কাহিনি।

নাটকটিতে অভিনয় করেছেন মোশাররফ করিম, সালাহউদ্দিন লাভলু, আহসানুল হক মিনু, শামীম জামান, আ খ ম হাসান, আমিনা লাবিন, রোবেনা রেজা জুঁই, ফারজানা আহসান মিহি, আলিফ চৌধুরী, শেলী আহসান, সূচনা শিকদার, জয়রাজ, রিপা রঞ্জনা, এম এ সালামসহ আরও অনেক শিল্পী।

নির্মাতা শামীম জামান জানিয়েছেন, নাটকটিতে পারিবারিক সম্পর্কের আবেগ, সামাজিক বাস্তবতা ও প্রেমের গল্প একসঙ্গে উঠে আসবে। তিনি আশা প্রকাশ করেছেন যে, দর্শকদের নাটকটি ভালো লাগবে।

নাটকটি আহমেদ শাহাবুদ্দীনের রচনায় নির্মিত এবং প্রযোজনা করেছে অনন্য ইমন। প্রাথমিকভাবে ১০৪ পর্বের পরিকল্পনা করা হয়েছে, এবং দর্শকপ্রিয়তা পেলে পর্বসংখ্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

‘এক পাতিলের সংসার’ প্রতি রোববার থেকে বৃহস্পতিবার রাত ৮টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে।

বিজ্ঞাপন