বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
ব্রেকিং
নেভাডায় দাবানলে ৪২ হাজার মানুষ নিরাপদ স্থানে সরানো হয়েছে হাইতিতে সন্ত্রাসী হামলায় নিহত ৪৭, আহত ২২ গাজায় ইসরায়েলি হামলা: নিহতের সংখ্যা বেড়ে ৭৩,৪২২ মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণ মামলায় ডিএনএ পরীক্ষায় প্রমাণিত শিশুর জৈবিক বাবা গিনিতে ময়লার ভাগাড় ধসে নিহত ৩০, আহত ২২ রংপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় ৪ জন খুন, দুই যুবক গ্রেপ্তার মাদক সেবনে বাধা দেওয়ায় শিক্ষক ও তার পরিবারের ৪ জনকে হত্যা যুক্তরাজ্যে সড়ক দুর্ঘটনায় নিহত ৭, দুই পুলিশ কর্মকর্তা অন্তর্ভুক্ত যুক্তরাজ্যে পুলিশের গাড়িতে অন্য গাড়ির ধাক্কা, নিহত ৭ সিলেটে তেলবাহী ট্যাঙ্কারের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত
বিনোদন

শেরাটন ঢাকায় শুরু হলো ১০ দিনের সিফুড উৎসব

শেরাটন ঢাকায় শুরু হয়েছে ১০ দিনের সিফুড উৎসব ‘কোস্টাল কার্নিভাল’, যা চলবে ১৮ জুলাই পর্যন্ত।

শেরাটন ঢাকায় শুরু হলো ১০ দিনের সিফুড উৎসব

ঢাকার ভোজনরসিকদের জন্য বিশ্বজুড়ে সামুদ্রিক খাবারের স্বাদ নিয়ে এসেছে শেরাটন ঢাকা। রাজধানীর এই পাঁচতারকা হোটেলে শুরু হয়েছে ১০ দিনব্যাপী সিফুড উৎসব ‘কোস্টাল কার্নিভাল’, যা চলবে ১৮ জুলাই পর্যন্ত।

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির সহযোগিতায় আয়োজিত এই উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান বুধবার শেরাটন ঢাকার ১৪ তলায় অবস্থিত ‘দ্য গার্ডেন কিচেন’-এ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল মারিয়া সিভিয়াগা ওচোয়া দে চিনচেক্র, ব্রুনাই দারুসসালামের হাইকমিশনার হাজি হারিস বিন হাজি ওসমান, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শাখাওয়াত হোসেন, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের প্রতিনিধিসহ বিভিন্ন অতিথি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ফিতা কেটে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে অতিথিরা বিশেষ ফুড টেস্টিং সেশনে বিভিন্ন সিগনেচার সিফুড পদের স্বাদ নেন। উৎসবে অংশ নিচ্ছেন সিফুড বিশেষজ্ঞ শেফ রিমুন ওবায়েদ, শেফ হিরোমি ইয়োনেকাওয়া ও শেফ সাইত দুরসুন।

আয়োজকদের ভাষ্য অনুযায়ী, বিশ্বের বিভিন্ন উপকূলীয় অঞ্চলের রন্ধন ঐতিহ্য থেকে অনুপ্রাণিত নানা স্বাদের খাবার পরিবেশন করা হচ্ছে এই উৎসবে। মেনুতে রয়েছে সিফুড পাওয়েল্লা ভ্যালেন্সিয়ানা, সিফুড জাম্বালায়া রাইস, টুনা ও স্যামন তেরিয়াকি, ফিশ সায়াদিয়া, বিটরুট স্যামন গ্র্যাভলাক্স, লবস্টার বিস্কসহ নানা পদ।

উৎসবের অন্যতম আকর্ষণ ‘লাইভ সিফুড এক্সপেরিয়েন্স কাউন্টার’। সেখানে অতিথিরা নরওয়েজিয়ান স্যামন, অক্টোপাস, টুনা, কিং প্রন, লবস্টারসহ বিভিন্ন প্রিমিয়াম সামুদ্রিক খাবার নিজের পছন্দমতো বেছে নিতে পারবেন। পরে তাৎক্ষণিকভাবে সেগুলো রান্না করে পরিবেশন করা হবে।

সিফুডের পাশাপাশি মাংসপ্রেমীদের জন্যও আইরিশ ল্যাম্ব স্টু, গ্রীক ল্যাম্ব শ্যাঙ্ক, মাটন নেহারি, মাটন রোগন জোশসহ বিভিন্ন পদ রাখা হয়েছে। ডেজার্টে রয়েছে চকোলেট মিল্ক বাকলাভা, পেস্তা ও নারকেল বাকলাভা, তুর্কি রাওয়ানি, তুলুম্বা, কুনাফা, মাচা মুস কেকসহ নানা আয়োজন।

‘কোস্টাল কার্নিভাল’ শুধুমাত্র রাতের খাবারের জন্য উন্মুক্ত। ভ্যাট ও ট্যাক্সসহ জনপ্রতি বুফের মূল্য নির্ধারণ করা হয়েছে ৯ হাজার ৯৫০ টাকা। আয়োজকেরা জানিয়েছেন, ২৪টি অংশীদার ব্যাংকের কার্ডধারীরা বিভিন্ন ‘বাই ওয়ান, গেট ওয়ান’ ও ‘বাই ওয়ান, গেট টু’ অফারের সুবিধা পাবেন। আগ্রহীদের আগাম টেবিল বুকিং করার পরামর্শ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন