শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
ব্রেকিং
বিনোদন

ঢাকায় কনসার্টে *ফের আসছেন* আতিফ আসলাম

আতিফ আসলাম ২৪ জুলাই ঢাকায় কনসার্টে অংশগ্রহণ করতে যাচ্ছেন।

ঢাকায় কনসার্টে *ফের আসছেন* আতিফ আসলাম

ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম ২৪ জুলাই ঢাকায় একটি কনসার্টে অংশগ্রহণ করতে যাচ্ছেন।

গায়ক নিজেই সামাজিকমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। বুধবার (৮ জুন) ফেসবুকে এক পোস্টে আতিফ লেখেন, ‘ঢাকা, ২৪ জুলাই ২০২৬।’ এটি একটি প্রতীক্ষিত কনসার্ট, যা ২০২৫ সালে নিরাপত্তার কারণে স্থগিত হয়েছিল।

আয়োজক প্রতিষ্ঠান মেইন স্টেজ জানিয়েছে, ২০২৫ সালের স্থগিত হওয়া কনসার্টের জন্য যারা টিকিট কিনেছিলেন কিন্তু অর্থ ফেরত নেননি, তাদের নতুন করে টিকিট কিনতে হবে না। নির্ধারিত প্রক্রিয়ায় আবেদন করলে যাচাই শেষে তাদের নামে নতুন টিকিট ইস্যু করা হবে।

নতুন কনসার্টে আতিফ আসলামের সঙ্গে বাংলাদেশের জনপ্রিয় দুটি ব্যান্ড ‘মেঘদল’ ও ‘লেভেল ফাইভ’ও পারফর্ম করবে। কনসার্টটি অনুষ্ঠিত হবে রাজধানীর পূর্বাচলের ক্রিকেটার্স একাডেমিতে।

এখন পর্যন্ত গেট মাই টিকিট ওয়েবসাইটে কনসার্টের টিকিট বিক্রি শুরু হয়েছে। আয়োজক প্রতিষ্ঠান জানিয়েছে, নতুন দর্শকদের জন্য সীমিতসংখ্যক টিকিট বিক্রি করা হবে।

বিজ্ঞাপন