বুধবার, ০৮ জুলাই, ২০২৬
ব্রেকিং
বিনোদন

মাতৃত্বের পর ক্যামেরায় ফিরছেন শবনম বুবলী

মাতৃত্বের পর অভিনয়ে ফিরছেন শবনম বুবলী, সেপ্টেম্বরে ‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমার শুটিং শুরু হবে।

মাতৃত্বের পর ক্যামেরায় ফিরছেন শবনম বুবলী

মাতৃত্বের কারণে দীর্ঘ বিরতির পর আবারও অভিনয়ে ফিরছেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী। ১১ মে কন্যাসন্তানের জন্মের পর জনসমক্ষে খুব একটা দেখা যায়নি এই অভিনেত্রীকে।

ঈদে তার অভিনীত একাধিক সিনেমা মুক্তি পেলেও সেগুলোর প্রচারণায় তিনি অংশ নেননি। তবে, পরিকল্পনা অনুযায়ী সবকিছু এগোলে আগামী সেপ্টেম্বরে ‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমার শুটিংয়ের মাধ্যমে অভিনয়ে ফিরবেন বুবলী।

নির্মাতা জাহিদ হোসেন জানিয়েছেন, বুবলীর সঙ্গে আলোচনা হয়েছে এবং তিনি শারীরিক অবস্থার উন্নতি হলে শুটিংয়ে অংশ নেবেন। নতুন ছবিটি পুরান ঢাকার ভাষা, সংস্কৃতি ও জীবনধারাকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে।

সিনেমায় আদর আজাদকে দেখা যাবে একজন শিয়া যুবকের চরিত্রে, আর বুবলী অভিনয় করবেন একজন সুন্নি তরুণীর ভূমিকায়। চরিত্রের প্রয়োজনে উভয়কেই উর্দু ভাষায় সংলাপ বলতে হবে।

জাহিদ হোসেন বলেন, ‘বুবলী এখন সন্তান ও নিজের পরিচর্যায় সময় দিচ্ছেন। তাই আমরা আপাতত অন্যান্য অংশের শুটিং করছি। আমাদের লক্ষ্য পুরান ঢাকার ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরে একটি পূর্ণাঙ্গ ও মানসম্পন্ন চলচ্চিত্র নির্মাণ করা।’

বিজ্ঞাপন