শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
বিনোদন

দীঘির প্রেমের গুঞ্জন: নির্মাতা হৃদয়ের সঙ্গে সম্পর্কের সত্যতা

দীঘি প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন, হৃদয়ের সঙ্গে সম্পর্কের খবর অস্বীকার করেননি।

দীঘির প্রেমের গুঞ্জন: নির্মাতা হৃদয়ের সঙ্গে সম্পর্কের সত্যতা

অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘির প্রেম ও ব্যক্তিগত জীবন নিয়ে গুঞ্জন নতুন কিছু নয়। বর্তমানে তাঁর নাম জড়িয়েছে ‘বরবাদ’খ্যাত নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের সঙ্গে। চলচ্চিত্রাঙ্গনে শোনা যাচ্ছে, দীঘি এবং হৃদয়ের মধ্যে নতুন প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে।

এই গুজব নিয়ে দীঘি পুরোপুরি নীরব থাকেননি। সম্প্রতি এক অনুষ্ঠানে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, "গুজবে কখনও কান দিই না এবং বিরক্তও হই না। একজন শোবিজ তারকাকে ঘিরে গুঞ্জন ছড়ানো অস্বাভাবিক কিছু নয়।"

দীঘি আরও জানান, "আমি জানিও না কে ছড়ায়, আমি জানিও না কী গুঞ্জন হয়! আমি এসবের খুব বাইরে। যতক্ষণ পর্যন্ত আমি নিজের মুখে কিছু বলছি না, ততক্ষণ সেটা গুঞ্জনই।"

তিনি বলেন, "আমার মনে হয়, একজন মিডিয়া পারসন হিসেবে, একজন আর্টিস্ট হিসেবে গুঞ্জন থাকবে। এটাকে হালকাভাবে, খুব স্বাভাবিকভাবে নিতে হবে।"

সম্প্রতি মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় ‘বিদায়’ নামের একটি সিনেমায় অভিনয় করেছেন দীঘি। এই সিনেমায় আরও অভিনয় করেছেন বাপ্পারাজ, ফারুক আহমেদ, ফজলুর রহমান বাবু, মুকিত জাকারিয়া প্রমুখ। সিনেমাটির সূত্র ধরেই হৃদয় ও দীঘির প্রেমের গুঞ্জন ছড়িয়েছে।

বিজ্ঞাপন