শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
বিনোদন

৮৬ বছর বয়সে মারা গেলেন কিংবদন্তি অভিনেতা প্যাট্রিক স্টুয়ার্ট

কিংবদন্তি অভিনেতা প্যাট্রিক স্টুয়ার্ট ৮৬ বছর বয়সে মারা গেলেন।

৮৬ বছর বয়সে মারা গেলেন কিংবদন্তি অভিনেতা প্যাট্রিক স্টুয়ার্ট

বিশ্ববিদ্যালয়ের মঞ্চ থেকে হলিউডের পর্দা—দীর্ঘ ছয় দশকের অভিনয়জীবনে স্যার প্যাট্রিক স্টুয়ার্ট দর্শকদের মনে স্থায়ী জায়গা করে নিয়েছিলেন। ৮৬ বছর বয়সে ২৮ অক্টোবর লস অ্যাঞ্জেলেসে নিজের বাসভবনে মারা যান তিনি।

স্টুয়ার্ট আলঝেইমার্স রোগ ও লিউই বডি ডিমেনশিয়ায় আক্রান্ত ছিলেন। তাঁর মৃত্যুর খবর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বিবৃতির মাধ্যমে জানানো হয়। সহকর্মী ও ভক্তরা তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

‘এক্স-মেন’ সহ-অভিনেতা স্যার ইয়ান ম্যাককেলান তাঁকে প্রজন্মের অন্যতম সম্মানিত অভিনেতা হিসেবে স্মরণ করেছেন। ২০১৩ সালে প্যাট্রিকের বিয়েতে পৌরোহিত্য করেছিলেন ইয়ান।

‘স্টার ট্রেক’-এর সহ-অভিনেতা উইলিয়াম শ্যাটনার প্যাট্রিককে স্মরণ করে বলেন, তিনি অভিনয়ের প্রতিটি চরিত্রে বুদ্ধিমত্তা ও গভীর মানবিকতা নিয়ে আসতেন। ক্যাপ্টেন পিকার্ড চরিত্রটি মানুষের শ্রেষ্ঠ গুণাবলির প্রতিনিধিত্ব করত।

১৯৪০ সালে ইংল্যান্ডের ইয়র্কশায়ারে জন্মগ্রহণ করেন প্যাট্রিক। ১৯৬৬ সালে রয়্যাল শেক্সপিয়ার কোম্পানিতে যোগ দেন এবং সেখানে কিং জন ও হেনরি ফোরের মতো চরিত্রে অভিনয় করেন। ‘স্টার ট্রেক: দ্য নেক্সট জেনারেশন’ সিরিজে ক্যাপ্টেন জঁ-লুক পিকার্ড চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি বিশ্বজুড়ে পরিচিতি পান।

প্যাট্রিক ‘এক্স-মেন’ ফ্র্যাঞ্চাইজিতে প্রফেসর চার্লস জেভিয়ার চরিত্রেও ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। মার্ভেল স্টুডিওস তাঁকে এক অনন্য প্রতিভা ও প্রকৃত ভদ্রলোক হিসেবে স্মরণ করেছে।

২০১০ সালে ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের কাছ থেকে নাইট উপাধি পান তিনি। ফুটবল ক্লাব হাডার্সফিল্ড টাউনের আজীবন সমর্থক ছিলেন প্যাট্রিক। ক্লাবটি তাঁকে নিজেদের একজন গর্বিত সদস্য হিসেবে স্মরণ করেছে।

রয়্যাল শেক্সপিয়ার কোম্পানি প্যাট্রিকের অসামান্য অবদানের জন্য শ্রদ্ধা জানিয়েছে এবং তাঁকে মঞ্চ ও পর্দার মহীরুহ হিসেবে অভিহিত করেছে।

বিজ্ঞাপন