‘বেবি ডল’খ্যাত গায়িকা কণিকা কাপুর বিচ্ছেদের পথে হাঁটছেন। সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে এক স্টোরিতে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। ২০২২ সালে গৌতম হাথিরামানিকে বিয়ে করেন কণিকা, কিন্তু ৪ বছরের মাথায় তাঁদের সংসার ভেঙে যাচ্ছে।
কণিকা জানান, ‘কঠিন সময়ের মধ্যে আমাদের ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান করুন এবং আমাদের প্রতি সহানুভূতিশীল থাকুন।’ ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি আরও লেখেন, ‘প্রিয় বন্ধু ও পরিবার, অনেক ভাবনা-চিন্তা ও বিবেচনার পর আমি এবং আমার স্বামী আলাদা পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছি। একসঙ্গে কাটানো সময়ের জন্য আমি কৃতজ্ঞ।’
কণিকা ও গৌতমের পরিচয় দীর্ঘদিনের, ১৫ বছরেরও বেশি বন্ধুত্বের পর গৌতম প্রেমের প্রস্তাব দেন। ২০১৪ সালে বিয়ের প্রস্তাব দিলেও কণিকা রাজি হননি। পরে ২০২০ সালে আবার বিয়ের প্রস্তাব পেয়ে অবশেষে প্রেমে পড়েন তিনি।
তবে এটি কণিকার প্রথম বিচ্ছেদ নয়। ১৯৯৮ সালে মাত্র ১৮ বছর বয়সে তিনি এক ব্যবসায়ীকে বিয়ে করেছিলেন এবং তাঁদের তিন সন্তান রয়েছে। ২০১২ সালে সংগীত জগতে আত্মপ্রকাশ করেন কণিকা, ২০১৪ সালে গাওয়া ‘বেবি ডল’ গানটি তাঁকে জনপ্রিয়তার চূড়ায় পৌঁছে দেয়।