মঙ্গলবার, ০৭ জুলাই, ২০২৬
ব্রেকিং
বিনোদন

মালদ্বীপে কেয়া পায়েলের ছবি ও প্রেমের গুঞ্জন

মালদ্বীপে কেয়া পায়েলের ছবি নিয়ে প্রেমের নতুন গুঞ্জন উঠেছে।

মালদ্বীপে কেয়া পায়েলের ছবি ও প্রেমের গুঞ্জন

জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল ব্যক্তিজীবন নিয়ে মাঝেমধ্যেই নেটিজেনদের আলোচনায় উঠে আসেন। সম্প্রতি তাঁর প্রেমের বিষয়ে নতুন গুঞ্জন ছড়িয়েছে, যা মালদ্বীপে অবকাশযাপনের একটি ভিডিওকে কেন্দ্র করে শুরু হয়েছে।

নেটিজেনদের দাবি, কেয়া পায়েল প্রেমিককে নিয়ে মালদ্বীপে ছুটি কাটাচ্ছেন। যদিও অভিনেত্রী কিংবা তাঁর পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি।

এদিকে, সোমবার (৬ জুন) কেয়া পায়েল সামাজিকমাধ্যমে মালদ্বীপের সমুদ্রসৈকতে তোলা একটি ছবি পোস্ট করেছেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘প্রথম ভালোবাসা কি ভোলা যায়?’

এই পোস্টের পর নেটিজেনরা বিভিন্ন মন্তব্য করতে শুরু করেছেন। একজন মন্তব্য করেন, ‘প্রথম ভালোবাসা কখনোই ভোলা যায় না, যত চেষ্টাই করা হোক না কেন!’

মালদ্বীপের নীল জলরাশির মাঝে কেয়া পায়েলের ‘প্রথম ভালোবাসা’র রহস্য কেবল ক্যাপশন নাকি প্রেমের ইঙ্গিত, তা সময়ই বলে দেবে। তবে তাঁর এই পোস্ট ভক্তদের মধ্যে কৌতূহল সৃষ্টি করেছে।

বিজ্ঞাপন