বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান সম্প্রতি গৌরি স্প্র্যাটকে বিয়ে করেছেন। এটি তাঁর তৃতীয় বিয়ে। ৫ জুলাই মুম্বাইয়ের নিজ বাসভবনে এই বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
নববধূ গৌরি স্প্র্যাটের বয়স ৪৭ বছর। তিনি পেশায় একজন সেলুন উদ্যোক্তা ও ফ্যাশন স্টাইলিস্ট। বেঙ্গালুরুতে জন্মগ্রহণ করা গৌরির বাবা রবার্ট স্প্র্যাট হলেন তামিল-ব্রিটিশ এবং মা রিতা স্প্র্যাট পাঞ্জাবি-আইরিশ।
গৌরি ব্রিটেনে যাওয়ার আগে তামিলনাড়ুর ব্লু মাউন্টেন স্কুলে পড়াশোনা করেছেন। তাঁর লিঙ্কডইন প্রোফাইল অনুযায়ী, ২০০৪ সালে লন্ডনের ইউনিভার্সিটি অব দ্য আর্টস থেকে ফ্যাশন স্টাইলিং ও ফটোগ্রাফির ওপর একটি এফডিএ কোর্স সম্পন্ন করেন।
গৌরীর মা একটি বিউটি সেন্টার পরিচালনা করতেন, যা তাঁকে সৌন্দর্যশিল্পে ক্যারিয়ার গড়তে অনুপ্রাণিত করেছে। সেলুন পরিচালনার আগে পোশাক ডিজাইন ও কাপড় সংগ্রহের কাজ করতেন তিনি। ২০০৭ সালে ‘বিব্লান্ট’ নামক প্রিমিয়াম হেয়ারস্টাইলিং ও বিউটি সেলুন চেইনের সহ-মালিক ও ব্যবস্থাপক হিসেবে যোগ দেন গৌরি। বর্তমানে তিনি মুম্বাইয়ে একটি বিব্লান্ট আউটলেট পরিচালনা করছেন।
আমির খানের সঙ্গে গৌরির বন্ধুত্ব প্রায় পঁচিশ বছরের। একসময় গৌরি আমিরের ছবির প্রযোজনায় সাহায্য করেছিলেন। গৌরির সফল ব্যবসায়িক উদ্যোগ ও ফ্যাশন খাতে বিনিয়োগ তাঁকে বিপুল সম্পদ গড়ে তুলতে সহায়তা করেছে। ম্যাজিকব্রিক্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গৌরির আনুমানিক মোট সম্পদের পরিমাণ ২৪ কোটি থেকে ৪০ কোটি রুপি।
গত বছর আমির তাঁর ৬০তম জন্মদিনে প্রথমবারের মতো গৌরিকে গণমাধ্যমের সামনে পরিচয় করিয়ে দেন, জানিয়ে ছিলেন যে, তাঁরা দুই বছরেরও বেশি সময় ধরে সম্পর্কে রয়েছেন।