বুধবার, ০৮ জুলাই, ২০২৬
ব্রেকিং
বিনোদন

বিয়ের মঞ্চে আমির খানের পায়ে রুপার নূপুরের রহস্য

আমির খানের বিয়ের অনুষ্ঠানে পায়ে রুপার নূপুর পরার রহস্য নিয়ে আলোচনা চলছে।

বিয়ের মঞ্চে আমির খানের পায়ে রুপার নূপুরের রহস্য

বলিউডের তারকা অভিনেতা আমির খান সম্প্রতি বিয়ের অনুষ্ঠানে নতুন একটি ফ্যাশন ট্রেন্ড তৈরি করেছেন। গত ৫ জুলাই মুম্বাইয়ের বান্দ্রায় গৌরি স্প্র্যাটের সঙ্গে বিয়ে করেন তিনি, যেখানে ঐতিহ্যবাহী পোশাকের সঙ্গে পায়ে ভারী রুপার নূপুর পরে উপস্থিত হন।

বিয়ের অনুষ্ঠানে আমির ও গৌরি উভয়েই পরিমিত অথচ রুচিশীল সাজে সজ্জিত ছিলেন। আমিরের পায়ে থাকা নূপুরটি অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের পাশাপাশি নেটিজেনদেরও নজর কেড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনুষ্ঠানের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার পর থেকেই বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।

আমিরের আইভরি রঙের ধুতি-কুর্তার সঙ্গে বুকের বাঁ পাশে একটি আকর্ষণীয় ব্রোচ ছিল, যা তার ঐতিহ্যবাহী সাজকে আরও আকর্ষণীয় করে তুলেছিল। নূপুরটি ধুতি ও কুর্তার নিচ থেকে উঁকি দিয়ে ভক্তদের কৌতূহলের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।

নববধূ গৌরি স্প্র্যাটও তার মার্জিত সাজে সবার দৃষ্টি আকর্ষণ করেন। তিনি হালকা প্যাস্টেল শেডের লেহেঙ্গা পরেছিলেন, যেখানে ফুল-স্লিভ নেট ব্লাউজে সূক্ষ্ম কাটওয়ার্কের নকশা ছিল।

আমির খানের ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছে, তিনি কু-নজর থেকে বাঁচতে রুপার নূপুর পরেছিলেন, যা রাজস্থানী প্রথার অংশ। এছাড়া, স্ত্রী গৌরির পছন্দ অনুযায়ী এই নূপুর পরা হয়েছে। তবে, আমিরের পক্ষ থেকে এ বিষয়ে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি।

বিজ্ঞাপন