শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
ব্রেকিং
বিনোদন

নতুন ছবি ‘সিল্কইয়ারা ৪১’ ঘোষণা করলেন আমির খান

বিয়ের পাঁচদিন পর নতুন ছবি ‘সিল্কইয়ারা ৪১’ ঘোষণা করলেন আমির খান।

নতুন ছবি ‘সিল্কইয়ারা ৪১’ ঘোষণা করলেন আমির খান

গত ৫ জুলাই বিয়ের মাধ্যমে নতুন অধ্যায়ে প্রবেশ করেছেন বলিউড তারকা আমির খান। মাত্র পাঁচ দিন আগে প্রেমিকা গৌরীর সঙ্গে ঘরোয়া আয়োজনে বিয়ের পর, আমির এবার নতুন সুখবর শেয়ার করলেন।

অস্ট্রেলিয়া থেকে তিনি জানালেন আসন্ন ছবি ‘সিল্কইয়ারা ৪১’-এর ঘোষণা। এই ছবিটি নির্মিত হবে কবীর খান ফিল্মস ও অস্ট্রেলিয়ার মাইন্ড ব্লোয়িং ফিল্মসের যৌথ প্রযোজনায়। আমিরের প্রযোজনা সংস্থা একেপি এই প্রকল্পের অংশীদার।

ছবির চিত্রনাট্য লিখেছেন খ্যাতনামা অস্ট্রেলীয় চিত্রনাট্যকার অ্যান্ড্রু আনাস্তাসিওস। পরিচালনার দায়িত্বে রয়েছেন কবীর খান, যিনি ‘বজরঙ্গি ভাইজান’, ‘৮৩’, ‘এক থা টাইগার’-এর মতো সফল ছবির নির্মাতা।

‘সিল্কইয়ারা ৪১’ ছবিটি উত্তরাখণ্ডের সিল্কইয়ারা সুড়ঙ্গ বিপর্যয়ের সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হচ্ছে। ২০২৩ সালে ৪১ জন শ্রমিককে ১৭ দিনের রুদ্ধশ্বাস উদ্ধার অভিযানের মাধ্যমে উদ্ধার করা হয়েছিল।

আমির খান এই প্রকল্প সম্পর্কে বলেন, “এই যুগান্তকারী সহযোগিতার ঘোষণা করে আমরা অত্যন্ত আনন্দিত। সিল্কইয়ারা টানেলে উদ্ধার অভিযানের ঘটনা অত্যন্ত সংবেদনশীল ও সাহসীকতার নজির।”

তিনি আরও বলেন, “এই চলচ্চিত্র আন্তর্জাতিক সহযোগিতা এবং মানবিক চেতনার জয়কে উদযাপন করবে।”

এদিকে, কবীর খানের পরিচালনায় আমিরের যুক্ত হওয়া দর্শকদের জন্য বিশেষ কিছু উপহার দেওয়ার আশ্বাস দেয়।

বিজ্ঞাপন