মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
আশুলিয়ায় ভয়াবহ বিস্ফোরণ: সিলিন্ডার ছড়িয়ে আতঙ্কে স্থানীয়রা টাইফুন দুজুয়ানের তাণ্ডবে বিপর্যস্ত জাপানের পূর্ব উপকূল টাইফুন দুজুয়ান: জাপানে মৃত্যু ও বন্যার সৃস্টি, ভ্রমণ অচল গাজায় ইসরায়েলি হামলায় শিশু সহ তিনজন নিহত ইসরায়েলি বাহিনীর অভিযানে ৫৩ ফিলিস্তিনি যুবক আটক আশুলিয়ায় বিস্ফোরণে ৭ প্রাণহানির পর প্রীতি গ্রুপের কারখানা বন্ধ আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণে নিহত ৭, আহত ১৬ রাজধানীর ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুল ইসলামের স্ত্রীর মরদেহ উদ্ধার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ইশায়াত অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন কুমিল্লায় নিখোঁজ অপ্রতিমের রক্তাক্ত মরদেহ উদ্ধার
বিনোদন

নতুন বিনোদন অনুষ্ঠান ‘ইনডিপেনডেন্ট বাজ’ শুরু হচ্ছে

নতুন বিনোদন অনুষ্ঠান ‘ইনডিপেনডেন্ট বাজ’ শুরু হচ্ছে প্রতি শুক্রবার রাত ৮টায়।

নতুন বিনোদন অনুষ্ঠান ‘ইনডিপেনডেন্ট বাজ’ শুরু হচ্ছে

শোবিজ জগতের সাম্প্রতিক খবর, তারকাদের আলোচিত ঘটনা, সিনেমা, গান, নাটক ও ওটিটির বর্ণাঢ্য আয়োজন নিয়ে শুরু হচ্ছে ইনডিপেনডেন্ট ডিজিটালের নতুন অনুষ্ঠান ‘ইনডিপেনডেন্ট বাজ’ (আই-বাজ)।

সাপ্তাহিক এই অনুষ্ঠানে দর্শকদের জন্য থাকছে বিনোদন দুনিয়ার নানা আপডেট, আলোচিত গল্প ও বিশেষ প্রতিবেদন। দেশের বিনোদন অঙ্গনের পাশাপাশি অনুষ্ঠানটিতে গুরুত্ব পাবে বলিউড ও হলিউডের নানা খবরও।

নতুন সিনেমা ও নাটকের খবর, তারকাদের কাজ, আলোচিত ঘটনা এবং বিনোদন দুনিয়ার ট্রেন্ড—সব মিলিয়ে সাজানো হয়েছে আই-বাজ’র পর্বগুলো।

শুধু খবর পরিবেশন নয়, তারকাদের সঙ্গে কথোপকথন, বিশেষ সাক্ষাৎকার এবং বিনোদন জগতের নানা বিষয়ে থাকছে আলাদা-আলাদা আয়োজন। ফলে দর্শক একই অনুষ্ঠানে পাচ্ছেন খবর, বিশ্লেষণ এবং তারকাদের কাছ থেকে সরাসরি নানা গল্প শোনার সুযোগ।

সাপ্তাহিক এই অনুষ্ঠানের প্রতি পর্বে থাকছে ৭টি সেগমেন্ট। দেশীয় সিনেমা ও নাটকের খবরের পাশাপাশি বিশেষ গুরুত্ব পাচ্ছে বলিউড, হলিউডসহ আন্তর্জাতিক অঙ্গনের আলোচিত বিষয়গুলো।

অনুষ্ঠানে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় থাকা বিভিন্ন ঘটনা ও ট্রেন্ডও উঠে আসবে। বিনোদনভিত্তিক এ অনুষ্ঠান প্রচার হবে প্রতি শুক্রবার রাত ৮টায়।

বিজ্ঞাপন