শনিবার, ০৮ আগস্ট, ২০২৬
ব্রেকিং
বিনোদন

শুভ-মিমের ‘মালিক’ এখন ‘উৎসব’ প্ল্যাটফর্মে উপলব্ধ

শুভ-মিমের ‘মালিক’ এখন ‘উৎসব’ ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাচ্ছে।

শুভ-মিমের ‘মালিক’ এখন ‘উৎসব’ প্ল্যাটফর্মে উপলব্ধ

গত ঈদুল আজহায় মুক্তি পাওয়া আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম অভিনীত ‘মালিক’ সিনেমাটি এখন দর্শকদের জন্য উপলব্ধ ‘উৎসব’ ওটিটি প্ল্যাটফর্মে।

৭ আগস্ট থেকে দর্শকরা ঘরে বসেই এই অ্যাকশন-থ্রিলারধর্মী সিনেমাটি উপভোগ করতে পারবেন। মুক্তির পর সিনেমাটি দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছিল।

‘মালিক’ সিনেমায় মায়ের সম্মান, অধিকার আদায়, প্রেম, প্রতিশোধ এবং ক্ষমতার দ্বন্দ্বকে কেন্দ্র করে কাহিনী আবর্তিত হয়েছে। এতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম।

এছাড়া, সিনেমাটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ডিপজল, মিশা সওদাগর, শিপন মিত্র, এলিনা শাম্মী, ডন, কাজী হায়াৎ, এ জে রানা সহ আরও অনেকে।

ডিভাইন মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত ‘মালিক’ সিনেমাটির প্রযোজক মোয়াজ্জেম হোসেন শাওন এবং নির্বাহী প্রযোজক হিসেবে রয়েছেন সানজিদ আফফান। সংগীত পরিচালনা করেছেন অদিত রহমান।

নির্মাতা জানিয়েছেন, যাঁরা প্রেক্ষাগৃহে সিনেমাটি দেখার সুযোগ পাননি বা পুনরায় উপভোগ করতে চান, তাঁদের জন্য এটি একটি বিশেষ সুযোগ।

বিজ্ঞাপন