মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
ব্রেকিং
সিয়াটলে ফুড ফেস্টিভ্যালে বন্দুক হামলায় নিহত ২, আহত ৫ সিয়াটলে ফুড ফেস্টিভ্যালের কাছে গোলাগুলিতে দুইজন নিহত, আহত পাঁচ চেরনিহিভে রাশিয়া-ইউক্রেন সংঘর্ষে ১০ জন নিহত, শিশু অন্তর্ভুক্ত রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২, আহত ৬ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা, পশ্চিম তীরে মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে ফ্রান্স ও স্পেনে দাবানলে বিপর্যয়, তিন লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে ফ্রান্স ও স্পেনে দাবানলে তিন লাখের বেশি মানুষ ঘরছাড়া বার্লিনে সমকামীদের প্রাইড শোভাযাত্রায় গাড়িচাপা, নিহত ১ ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল, ৩ লাখের বেশি মানুষ নিরাপদ আশ্রয়ে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে চট্টগ্রামে দম্পতির মৃত্যু
বিনোদন

অস্ট্রেলিয়ায় মুক্তি পাচ্ছে আরিফিন শুভর সিনেমা ‘মালিক’

আরিফিন শুভর সিনেমা ‘মালিক’ অস্ট্রেলিয়ায় মুক্তি পাচ্ছে।

অস্ট্রেলিয়ায় মুক্তি পাচ্ছে আরিফিন শুভর সিনেমা ‘মালিক’

বাংলাদেশে দর্শকদের ইতিবাচক সাড়া পাওয়ার পর এবার অস্ট্রেলিয়ার প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে আরিফিন শুভ অভিনীত সিনেমা ‘মালিক’। বৃহস্পতিবার ঢাকা ছেড়ে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন এই চিত্রনায়ক।

১৩ ও ১৪ জুন সিডনির হোইটস ব্যাংকস্টাউন প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হবে ‘মালিক’-এর প্রিমিয়ার শো। এই আয়োজনটি করেছে বঙ্গজ ফিল্মস। সিডনির পাশাপাশি মেলবোর্ন ও অ্যাডিলেডেও সিনেমাটির বিশেষ প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে।

প্রিমিয়ার শোতে উপস্থিত থাকবেন আরিফিন শুভ, যেখানে তিনি দর্শকদের সঙ্গে সিনেমাটি উপভোগ করবেন এবং প্রবাসী বাংলাদেশি দর্শকদের সঙ্গে মতবিনিময় করবেন। শুভ বলেন, ‘মালিক আন্তর্জাতিক পরিমণ্ডলে মুক্তি পাচ্ছে। প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে এক হলে বসে সিনেমাটি দেখার অভিজ্ঞতা নিতে চাই।’

দেশে মুক্তির পর থেকেই ‘মালিক’ দর্শকদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। দ্বিতীয় সপ্তাহে সিনেমাটির প্রদর্শনী আরও বিস্তৃত হয়েছে, রাজধানীর পাশাপাশি দেশের বিভিন্ন জেলার নতুন একক প্রেক্ষাগৃহেও যুক্ত হয়েছে সিনেমাটির শো।

প্রবাসী দর্শকদের উদ্দেশে শুভ একটি ভিডিও বার্তায় বলেন, ‘হ্যালো অস্ট্রেলিয়া, আমি আপনাদের আরিফিন শুভ। আগামী ১৩ ও ১৪ জুন সিডনিতে আমার নতুন সিনেমা মালিক নিয়ে আপনাদের মাঝে উপস্থিত থাকব।’

তিনি আরও জানান, সিডনির প্রিমিয়ার শোতে দর্শকদের সাড়া ভালো হলে অস্ট্রেলিয়ার অন্যান্য শহরেও সিনেমাটির প্রদর্শনীর পরিকল্পনা রয়েছে। তিনি পরিবার ও বন্ধুদের নিয়ে প্রেক্ষাগৃহে এসে ‘মালিক’ উপভোগ করার আহ্বান জানিয়েছেন।

বিজ্ঞাপন