শনিবার, ১৩ জুন, ২০২৬
ব্রেকিং
বিনোদন

৪২ বছরে ‘ওয়ারফেজ’, মাইকেল জ্যাকসনকে ট্রিবিউট কনসার্টে

৪২ বছরে পা রেখেছে ‘ওয়ারফেজ’, মাইকেল জ্যাকসনকে ট্রিবিউট কনসার্টের আয়োজন।

৪২ বছরে ‘ওয়ারফেজ’, মাইকেল জ্যাকসনকে ট্রিবিউট কনসার্টে

জনপ্রিয় ব্যান্ড ‘ওয়ারফেজ’ প্রতিষ্ঠার ৪২ বছরে পা রেখেছে। বিশেষ কোনো আয়োজন না থাকলেও, নতুন গান প্রকাশ ও কনসার্টের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছে ব্যান্ডটি।

ওয়ারফেজের দলনেতা ও ড্রামার শেখ মনিরুল আলম টিপু জানান, ‘গত শনিবার ওয়ারফেজের ৪২তম জন্মবার্ষিকী ছিল। কাকতালীয়ভাবে প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে আমাদের একটি কনসার্ট পড়েছে। সেখানেই আমরা সবার সঙ্গে ছোট করে আনন্দের সঙ্গে দিনটি পালন করি।’

তিনি আরও জানান, চলতি মাসে ওয়ারফেজের দুটি নতুন গান প্রকাশ পেতে পারে। টিপু বলেন, ‘৪০ বছর ঘিরে ‘ফোরটি ইয়ারস লিগ্যাসি কনসার্ট ট্যুর’ নিয়ে আমাদের দেশের বিভিন্ন জায়গায় কনসার্ট করার পরিকল্পনা রয়েছে।’

এছাড়া, ‘জীবনধারা’ অ্যালবামের ‘ক্রমশ’ গানটি নতুন করে সংগীতায়োজন করা হয়েছে এবং এটি প্রচারে আসবে। একটি চলচ্চিত্রের জন্যও ব্যান্ডটি গান করেছে, যা শিগগিরই ঘোষণা আসবে বলে জানিয়েছেন তিনি।

ওয়ারফেজের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামী ২ জুলাই ঢাকার চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘প্লেলিস্ট: ট্রিবিউট টু অরিজিনালস’ শিরোনামের একটি একক কনসার্টে উদযাপিত হবে। সেখানে কিংবদন্তি সংগীতশিল্পী মাইকেল জ্যাকসনকে ট্রিবিউট দিবে ব্যান্ডটি।

এদিন নিজেদের জনপ্রিয় গানের পাশাপাশি মাইকেল জ্যাকসনের ১০-১২টি ক্লাসিক গান পরিবেশন করবে তারা। উল্লেখ্য, ১৯৮৪ সালের ৬ জুন যাত্রা শুরু করে ওয়ারফেজ। ১৯৯১ সালে তাদের প্রথম অ্যালবাম প্রকাশ পায়। বর্তমানে ‘পথচলা ২’ অ্যালবামের কাজ করছেন তারা। চলতি বছর ওয়ারফেজ একুশে পদক লাভ করেছে, যা দেশের ব্যান্ডসংগীতে তাদের গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি।

বিজ্ঞাপন