মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
ব্রেকিং
সিয়াটলে ফুড ফেস্টিভ্যালে বন্দুক হামলায় নিহত ২, আহত ৫ সিয়াটলে ফুড ফেস্টিভ্যালের কাছে গোলাগুলিতে দুইজন নিহত, আহত পাঁচ চেরনিহিভে রাশিয়া-ইউক্রেন সংঘর্ষে ১০ জন নিহত, শিশু অন্তর্ভুক্ত রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২, আহত ৬ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা, পশ্চিম তীরে মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে ফ্রান্স ও স্পেনে দাবানলে বিপর্যয়, তিন লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে ফ্রান্স ও স্পেনে দাবানলে তিন লাখের বেশি মানুষ ঘরছাড়া বার্লিনে সমকামীদের প্রাইড শোভাযাত্রায় গাড়িচাপা, নিহত ১ ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল, ৩ লাখের বেশি মানুষ নিরাপদ আশ্রয়ে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে চট্টগ্রামে দম্পতির মৃত্যু
বিনোদন

তানিয়া বৃষ্টির মৃত্যুর গুজব: অভিনেত্রীর স্বাস্থ্যের সত্যতা জানালেন তিনি

তানিয়া বৃষ্টি জানান, মৃত্যুর গুজব ভুয়া, তিনি ভালো আছেন এবং চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন।

তানিয়া বৃষ্টির মৃত্যুর গুজব: অভিনেত্রীর স্বাস্থ্যের সত্যতা জানালেন তিনি

সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেত্রী তানিয়া বৃষ্টির মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছে। এই গুজবের কারণে তার শুভাকাঙ্ক্ষীরা উদ্বিগ্ন হয়ে পড়েন।

তবে তানিয়া বৃষ্টি গণমাধ্যমের সঙ্গে কথা বলে নিশ্চিত করেছেন যে, তিনি ভালো আছেন এবং বিষয়টি সম্পূর্ণ ভুয়া। তিনি জানান, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বাসায় বিশ্রামে রয়েছেন।

তানিয়া বলেন, 'আমি আল্লাহর রহমতে ভালো আছি। এখন বাসাতেই রয়েছি। পুরোপুরি বিশ্রামে আছি।' তিনি জানান, নিয়মিত চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছেন এবং নির্ধারিত সময় অনুযায়ী চেকআপ করাচ্ছেন।

তিনি আরও জানান, ২০ জুন তার কিছু শারীরিক পরীক্ষা-নিরীক্ষা রয়েছে এবং বর্তমানে সেই প্রস্তুতিই নিচ্ছেন।

তানিয়া বলেন, 'দুটি সার্জারি হয়েছে। তৃতীয় সার্জারিটা করাতে আরও কিছুটা সময় লাগবে। মাথায় যেন নতুন করে কোনো জটিলতা তৈরি না হয়, সে জন্য বাসাতেই বেশি থাকি।'

প্রসঙ্গত, গত ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তানিয়া বৃষ্টি। তার মস্তিষ্কে টিউমার ধরা পড়ে এবং পরে অস্ত্রোপচার করে টিউমার অপসারণ করা হয়।

অভিনেত্রী চিকিৎসা শেষে এপ্রিলের প্রথম সপ্তাহে দেশে ফেরেন এবং এরপর থেকে বাসাতেই বিশ্রামে রয়েছেন।

বিজ্ঞাপন