শনিবার, ১৩ জুন, ২০২৬
ব্রেকিং
বিনোদন

অ্যানি সিরিজে ভিন্ন রূপে নাজিফা তুষি

নাজিফা তুষি এবার ‘অ্যানি’ সিরিজে ভিন্ন রূপে হাজির হচ্ছেন।

অ্যানি সিরিজে ভিন্ন রূপে নাজিফা তুষি

গত ঈদুল ফিতরে ‘প্রেশার কুকার’ চলচ্চিত্রের মাধ্যমে দর্শকদের মন জয় করা অভিনেত্রী নাজিফা তুষি এবার কোরবানি ঈদ উপলক্ষে মুক্তিপ্রাপ্ত ‘রইদ’ চলচ্চিত্রের জন্য আলোচনায় রয়েছেন। তবে এর পরেই তিনি হাজির হয়েছেন ভিন্ন রূপে, নির্মাতা আবদুল্লাহ মোহাম্মদ সাদের মুক্তি প্রতীক্ষিত সিরিজ ‘অ্যানি’তে।

৮ জুন দিবাগত রাতে সিরিজটির অফিশিয়াল ট্রেলার প্রকাশিত হয়েছে। এই ট্রেলারে নাজিফা তুষি অভিনীত চরিত্র অ্যানির একটি ডিস্টোপিয়ান ও রহস্যময় পৃথিবীর গল্প তুলে ধরা হয়েছে। ‘অ্যানি’ সিরিজটি ‘সেরিয়েনক্যাম্প ফেস্টিভ্যাল’-এ ‘ওমেন ইন সিরিজ’ বিভাগে নির্বাচিত বাংলাদেশের প্রথম ওয়েব সিরিজ।

আজ মঙ্গলবার (৯ জুন) জার্মানির কোলনে সিরিজটির ওয়ার্ল্ড প্রিমিয়ার অনুষ্ঠিত হবে। তবে ভিসা জটিলতার কারণে কলাকুশলীরা সেখানে উপস্থিত হতে পারছেন না। তারা অনলাইনে আন্তর্জাতিক দর্শকদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে যুক্ত হবেন।

প্রযোজক এহসানুল হক বাবু বলেন, “প্রস্তুতি থাকা সত্ত্বেও উৎসবে সরাসরি অংশ নিতে না পারা হতাশাজনক। তবে আমরা বিশ্বাস করি, একটি কাজের সবচেয়ে বড় পরিচয় তার শিল্পমান।”

‘অ্যানি’ সিরিজটি চেম্বার ড্রামার ভাষায় নির্মিত হয়েছে এবং এতে নারী-পুরুষ সম্পর্কের অসমতা, অবিশ্বাস ও সামাজিক সহিংসতার বিষয়গুলো নতুনভাবে অনুসন্ধান করা হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, ব্যক্তিগত ট্রমা ও সামাজিক সংকটের সমন্বয়ে নির্মিত এই সিরিজ আন্তর্জাতিক দর্শকদের কাছে প্রাসঙ্গিক হয়ে উঠবে।

বিজ্ঞাপন