চলচ্চিত্রের মান বৃদ্ধি এবং উন্নয়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী নতুন নির্দেশনা দিয়েছেন। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী সোমবার সচিবালয়ে সিনেমা হল মালিকদের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, "সিনেমা হল বাঁচাতে সরকার আন্তরিক। তবে হল বাঁচাতে সরকারের ১০০০ কোটি টাকা বরাদ্দ দেওয়ার প্রতিশ্রুতি ছিল কিনা– খতিয়ে দেখা হবে।" এই উদ্যোগের মাধ্যমে চলচ্চিত্র শিল্পের উন্নতি সাধনের চেষ্টা চলছে।
ইয়াসের খান চৌধুরী আরও জানান, "সব সময় বিদেশ থেকে আমদানি করে সিনেমা দেখাতে হবে সেটি সঠিক নয়। দেশের সংস্কৃতি ও অর্থনীতির কথা চিন্তা করে প্রযোজক, পরিচালক, শিল্পীদের মতামতের ভিত্তিতে বিদেশ থেকে চলচ্চিত্র আমদানির বিষয় চিন্তা করা যেতে পারে।"