বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খানের সাম্প্রতিক একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে পাপারাৎসিদের সামনে দাঁড়িয়ে ছবি তোলার সময় তিনি বিরক্তি প্রকাশ করেন।
ভিডিওটিতে দেখা যায়, কারিনা একের পর এক পোজ দেওয়ার পর পাপারাৎসিদের অনুরোধে স্থান পরিবর্তন করতে অস্বস্তি অনুভব করছেন। তিনি তাঁর হিলের দিকে ইঙ্গিত করে বলেন, ‘হিলস পরেছি।’
এটি দেখে নেটিজেনদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। অনেকেই তাঁর আচরণের সঙ্গে বর্ষীয়ান অভিনেত্রী জয়া বচ্চনের তুলনা করছেন, যিনি পাপারাৎসিদের প্রতি বিরক্তি প্রকাশের জন্য পরিচিত।
একজন নেটিজেন মন্তব্য করেছেন, ‘জয়া বচ্চনের বোন।’ অন্য একজন বলেছেন, ‘আরেক জয়া বচ্চন আসছে।’
তবে কিছু ব্যবহারকারী কারিনার আচরণকে সমর্থন করে বলেছেন, তারকাদের পেশার অংশ হিসেবে পাপারাৎসিদের সামনে দাঁড়িয়ে ছবি তোলা হলেও, তাঁদের শারীরিক অস্বস্তি উপেক্ষা করা উচিত নয়।
এদিকে, কারিনা বর্তমানে তাঁর নতুন সিনেমা ‘দায়রা’র প্রচারণায় ব্যস্ত। সিনেমাটিতে তিনি একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করছেন।