সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
ব্রেকিং
বিনোদন

নোরা ফাতেহির বিরুদ্ধে সুকেশের বিস্ফোরক অভিযোগ প্রকাশ্যে

নোরা ফাতেহির বিরুদ্ধে সুকেশের চিঠিতে বিস্ফোরক অভিযোগ উত্থাপন করা হয়েছে।

নোরা ফাতেহির বিরুদ্ধে সুকেশের বিস্ফোরক অভিযোগ প্রকাশ্যে

বলিউডের আলোচিত ব্যক্তিত্ব সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে। ভাইরাল হওয়া একটি হাতে লেখা চিঠিতে অভিযোগ করা হয়েছে, নোরা ফাতেহি তাকে জ্যাকলিন ফার্নান্দেজের সঙ্গে সম্পর্ক ভেঙে দিতে উসকানি দিতেন।

চিঠির সত্যতা নিয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি, তবে এতে নোরার সঙ্গে সুকেশের যোগাযোগ এবং তাকে দামি উপহার দেওয়ার দাবি করা হয়েছে। চিঠিতে বলা হয়েছে, মরক্কোর কাসাব্লাঙ্কায় একটি বাড়ি কেনার জন্য নোরাকে কয়েক কোটি টাকা দেওয়ার কথাও উল্লেখ আছে।

সুকেশের অভিযোগ, নোরা তাকে নিয়মিত ফোন করতেন এবং বিলাসবহুল জীবনযাপনের জন্য অর্থ দাবি করতেন। তিনি জানান, নোরার সঙ্গে তার হোয়াটসঅ্যাপ কথোপকথনের তথ্যও তার কাছে রয়েছে।

চিঠির শেষাংশে সুকেশ নোরাকে সতর্ক করেছেন এবং দাবি করেছেন যে তার অভিযোগের পক্ষে প্রয়োজনীয় প্রমাণ রয়েছে। তিনি প্রয়োজনে সেসব প্রমাণ প্রকাশ্যে আনার কথাও জানিয়েছেন।

বিজ্ঞাপন