শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
বিনোদন

১৫ বছর পর শাহরুখ-কারিনা একসাথে, ভক্তদের নস্টালজিয়া!

১৫ বছর পর শাহরুখ খান ও কারিনা কাপুর একসাথে, নতুন গানের ঝলকে ভক্তদের নস্টালজিয়া।

১৫ বছর পর শাহরুখ-কারিনা একসাথে, ভক্তদের নস্টালজিয়া!

দীর্ঘ ১৫ বছর পর আবারও একফ্রেমে ফিরলেন বলিউডের জনপ্রিয় জুটি শাহরুখ খান ও কারিনা কাপুর খান। শাহরুখের আসন্ন ছবি ‘কিং’র নতুন গানের ঝলক প্রকাশ্যে আসতেই নস্টালজিয়ায় ভাসছেন নেটিজেনরা।

ডিস্কো গান ‘ড্যাডি কুল’র তালে শাহরুখ ও কারিনার জমজমাট রসায়ন প্রমাণ করে যে, বয়স তাঁদের কাছে কেবলই একটি সংখ্যা। শাহরুখ সামাজিক মিডিয়াতে গানটির একটি ঝলক শেয়ার করেছেন, ক্যাপশনে লিখেছেন, ‘বেবোর সঙ্গে ফিরলাম’।

গানটি ১৯৭৬ সালে মুক্তিপ্রাপ্ত জনপ্রিয় ব্যান্ড ‘বনি এম’র কালজয়ী গান ‘ড্যাডি কুল’কে নতুন আঙ্গিকে সাজানো হয়েছে। গানটির হিন্দি অংশে কণ্ঠ দিয়েছেন অরিজিৎ সিং ও শিল্পা রাও, এবং কোরাসে রয়েছে মূল গানের সেই চিরচেনা নস্টালজিক ছোঁয়া।

গানটির সুর ও সংগীতায়োজন করেছেন সচিন-জিগর জুটি। নতুন গানের ঝলক দেখে ভক্তদের মনে পড়ে যাচ্ছে ‘ডন’ ছবির ‘ইয়ে মেরা দিল’ এবং ‘রা.ওয়ান’ ছবির সুপারহিট গান ‘ছম্মক ছাল্লো’র কথা।

‘কিং’ ছবির এই গানে কারিনাকে দুটি ভিন্ন লুকে দেখা গেছে—একটিতে লাল রঙের ডিপ-নেক পোশাকে তিনি মোহময়ী, আর অন্যটিতে কালো পোশাক ও টুপিতে বেশ স্টাইলিশ। অন্যদিকে, ধূসর চুলের লুকে বরাবরের মতো নজর কেড়েছেন কিং খান।

বড়দিন উপলক্ষে আগামী ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ‘কিং’। এতে শাহরুখ খানের সঙ্গে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। এই সিনেমার হাত ধরেই প্রথমবার বড়পর্দায় অভিষেক করছেন শাহরুখকন্যা সুহানা খান।

বিজ্ঞাপন