শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
ব্রেকিং
বিনোদন

নেপালে শুটিংয়ে দুর্যোগের মাঝে আটকা অভিনেতা খরাজ মুখোপাধ্যায়

নেপালে শুটিং করতে গিয়ে খরাজ মুখোপাধ্যায় দুর্যোগের মাঝে আটকা পড়েছেন।

নেপালে শুটিংয়ে দুর্যোগের মাঝে আটকা অভিনেতা খরাজ মুখোপাধ্যায়

নেপালে নতুন ছবির শুটিং করতে গিয়ে প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়েছেন টলিউডের জনপ্রিয় অভিনেতা খরাজ মুখোপাধ্যায়। নেপাল-চীন সীমান্তের রাসুয়া জেলায় হরপা বানের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং বিস্তীর্ণ এলাকা ভস্মীভূত হয়েছে।

এদিকে, খরাজের পরিবারের পক্ষ থেকে তার সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি পাওয়া যাচ্ছে না। এ নিয়ে তার পরিবার উদ্বিগ্ন সময় পার করছে। খরাজের পুত্র তমোঘ্ন মুখোপাধ্যায় (বিহু) বলেন, “আতঙ্কিত হওয়ার মতো কিছু ঘটেনি বলেই মনে হয়। বাবার সঙ্গে মা-ও রয়েছেন। গতকালই আমার সঙ্গে মায়ের কথা হয়েছে। তবে আজ আর যোগাযোগ করতে পারিনি।”

তমোঘ্ন জানান, প্রাকৃতিক বিপর্যয়ের কারণে ফ্লাইট পেতে অসুবিধা হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন যে, শারীরিকভাবে খরাজ ও তার স্ত্রী ঠিক আছেন। তিনি আরও বলেন, “নেপালের পাহাড়ি এলাকায় দুর্যোগপূর্ণ আবহাওয়া ও ধসের কারণে স্থানীয় টেলিফোন ও মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় ফোনে যোগাযোগ করা যাচ্ছে না।”

স্থানীয় প্রশাসন জানিয়েছে, পরিস্থিতির উন্নতি হলে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক হবে এবং খরাজসহ সকলেই নিরাপদে বাড়ি ফিরে আসবেন বলে আশা করা হচ্ছে।

বিজ্ঞাপন