শনিবার, ১১ জুলাই, ২০২৬
ব্রেকিং
বিনোদন

রাজেশ শর্মার অসুস্থতা নিয়ে বিভ্রান্তির অবসান

রাজেশ শর্মার অসুস্থতা নিয়ে বিভ্রান্তি দূর হয়েছে, জানান তার সহকারী।

রাজেশ শর্মার অসুস্থতা নিয়ে বিভ্রান্তির অবসান

ভারতীয় অভিনেতা রাজেশ শর্মার অসুস্থতা নিয়ে সম্প্রতি বিভিন্ন তথ্য সামনে এসেছে। প্রথমে জানা যায়, বিমানে কোনো পোকার কামড়ে অসুস্থ হয়ে পড়েন তিনি।

পরে অভিনেত্রী ও উপস্থাপক সুদীপা চট্টোপাধ্যায় জানান, হায়দরাবাদের একটি জঙ্গলে শুটিং চলাকালে বিষাক্ত মাকড়সার কামড়ে আক্রান্ত হন রাজেশ। তবে অভিনেতার দীর্ঘদিনের সহকারী শুভাশিস পাণ্ডা এসব দাবিকে নাকচ করেছেন। তিনি বলেন, রাজেশের অসুস্থতার সঙ্গে কোনো পোকার বা মাকড়সার কামড়ের সম্পর্ক নেই।

শুভাশিসের মতে, হায়দরাবাদে শুটিং চলাকালে কোনো দুর্ঘটনা ঘটেনি। বৃহস্পতিবার তারা কলকাতায় ফেরেন এবং রোববার রাজেশের পায়ে সংক্রমণ দেখা দেয়। ডায়াবেটিসের কারণে সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়লেও তা শরীরের ভেতরে যায়নি, শুধুমাত্র ত্বকেই সীমাবদ্ধ ছিল।

তিনি জানান, পা চুলকাতে গিয়ে সমস্যা শুরু হয় এবং ভুল তথ্য ছড়িয়ে পড়ায় অযথা উদ্বেগ তৈরি হয়েছে। রাজেশ নিজেও গুজব বন্ধের অনুরোধ জানিয়েছেন। বর্তমানে তিনি আগের চেয়ে ভালো আছেন এবং দ্রুত হাসপাতাল থেকে বাড়ি ফিরবেন বলে আশা করা হচ্ছে।

এর আগে সুদীপা চট্টোপাধ্যায় দাবি করেছিলেন, রাজেশ হায়দরাবাদের রামোজি ফিল্ম সিটির একটি জঙ্গলে শুটিং চলাকালে বিষাক্ত মাকড়সার কামড়ে আক্রান্ত হন। ডায়াবেটিস থাকায় সংক্রমণ গুরুতর আকার ধারণ করে এবং পরে শ্বাসকষ্ট দেখা দিলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

রাজেশ শর্মার অসুস্থতার খবর পেয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি রাজেশের দ্রুত সুস্থতার প্রত্যাশা জানিয়েছেন।

রাজেশ শর্মা বাংলা ও হিন্দি চলচ্চিত্রের পরিচিত মুখ। তিনি ‘পারমিতার একদিন’, ‘এমএস ধোনি’, ‘দ্য ডার্টি পিকচার’, ‘নো ওয়ান কিল্ড জেসিকা’ এবং ‘মিশন রানীগঞ্জ’সহ একাধিক জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করেছেন।

বিজ্ঞাপন