বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
বিনোদন

জেমস বন্ড হিসেবে প্যাটিনসনের নির্বাচনে বেজোসের দ্বিধা ছিল

জেমস বন্ড হিসেবে রবার্ট প্যাটিনসনের নির্বাচনে জেফ বেজোসের দ্বিধা ছিল, তবে অডিশনে অভিনয় দেখে মত বদলান তিনি।

জেমস বন্ড হিসেবে প্যাটিনসনের নির্বাচনে বেজোসের দ্বিধা ছিল

জনপ্রিয় সিনেমা সিরিজ ‘ব্যাটম্যান’ ও ‘টোয়াইলাইট’-এর মাধ্যমে পরিচিতি পাওয়া রবার্ট প্যাটিনসনকে নতুন জেমস বন্ড হিসেবে নির্বাচনের বিষয়ে শুরুতে আপত্তি ছিল অ্যামাজনের সিইও জেফ বেজোসের।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সেমাফোর সিলিকন ভ্যালি অ্যান্ড দ্য ওয়ার্ল্ড অনুষ্ঠানে বেজোস জানান, প্যাটিনসনের পরিচিতি নিয়ে তার কিছু দ্বিধা ছিল। সাধারণত জেমস বন্ডের চরিত্রে এমন অভিনেতাদের নির্বাচন করা হয়, যারা ততটা পরিচিত নয়।

তবে অডিশনে প্যাটিনসনের অভিনয় দেখার পর তার মত বদলে যায়। বেজোস বলেন, "আমি বুঝতে পারলাম, তিনিই বন্ড চরিত্রের জন্য উপযুক্ত।" নতুন জেমস বন্ড নির্বাচনের প্রক্রিয়ায় তার ‘বড় ভূমিকা’ ছিল বলেও জানান তিনি।

তিনি জানান, পুরো নির্বাচন প্রক্রিয়া খুব সতর্কতার সঙ্গে পরিচালিত হয়েছে। শুক্রবার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। মোট পাঁচজন অভিনেতা চূড়ান্ত তালিকায় ছিলেন, এবং তাদের নিয়ে অডিশন নেওয়া হয়।

বেজোস বলেন, "প্রত্যেককে পূর্ণ পোশাক, বাস্তব সেট এবং অন্য অভিনেতাদের সঙ্গে তিনটি আলাদা দৃশ্যে অভিনয় করতে হয়েছিল।" চূড়ান্ত পাঁচজনের মধ্যে প্যাটিনসনের অভিনয় বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল।

সোমবার (১৬ নভেম্বর) প্যাটিনসনের নাম ঘোষণা করা হয়, এবং তিনি ড্যানিয়েল ক্রেগের স্থলাভিষিক্ত হচ্ছেন। ২০২৮ সালে মুক্তির জন্য নির্ধারিত বন্ড সিরিজের ২৬তম সিনেমায় অভিনয় করবেন তিনি।

লন্ডনে জন্ম নেওয়া প্যাটিনসন এক বিবৃতিতে বলেন, "জেমস বন্ড চলচ্চিত্রের অন্যতম কিংবদন্তি চরিত্র। ০০৭-এর দায়িত্ব পাওয়া আমার জীবনের সবচেয়ে বড় সম্মানের।"

বিজ্ঞাপন