বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
বিনোদন

সঞ্জীব চৌধুরীর ১৯তম প্রয়াণ দিবসে আবেগঘন স্মরণ

সঞ্জীব চৌধুরীর ১৯তম প্রয়াণ দিবসে আবেগঘন স্মরণ ও বিশেষ কনসার্টের আয়োজন।

সঞ্জীব চৌধুরীর ১৯তম প্রয়াণ দিবসে আবেগঘন স্মরণ

আজ ১৯ নভেম্বর সঞ্জীব চৌধুরীর প্রয়াণ দিবস। ২০০৭ সালের এই দিনে বরেণ্য সংগীতশিল্পী ও সাংবাদিক সঞ্জীব চৌধুরী না ফেরার দেশে পাড়ি দেন। ১৯ বছর পেরিয়ে গেলেও সংগীতপ্রেমীদের হৃদয়ে তিনি আজও অমলিন।

জনপ্রিয় সংগীতশিল্পী বাপ্পা মজুমদার সঞ্জীব চৌধুরীকে স্মরণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন পোস্ট করেছেন। তিনি লেখেন, ‘১৯টা বছর হয়ে গেল! আপনি নাই সঞ্জীব দা! সময় কীভাবে চলে যায়! আপনি তবুও অমলিন! চিরঞ্জীব!’

বাপ্পা মজুমদারের সঙ্গে সঞ্জীব চৌধুরীর সংগীতের একটি দীর্ঘ এবং বর্ণাঢ্য পথচলা রয়েছে। ১৯৯৬ সালে তারা মিলে গঠন করেন ব্যান্ড ‘দলছুট’, যা খুব অল্প সময়ের মধ্যে শ্রোতাদের মন জয় করে।

দলছুটের উল্লেখযোগ্য অ্যালবামগুলোর মধ্যে রয়েছে ‘আহ্’ (১৯৯৭), ‘হৃদয়পুর’ (২০০০), ‘আকাশচুরি’ (২০০২) ও ‘জোছনা বিহার’ (২০০৭)।

সঞ্জীব চৌধুরীর ১৯তম প্রয়াণ দিবস উপলক্ষে আজ টিএসসিতে আয়োজন করা হয়েছে ‘সঞ্জীব সন্ধ্যা’। এছাড়া, তাঁকে শ্রদ্ধা জানাতে শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যা ৭টায় রাজধানীর বনানীর বাটারনোট জ্যাজ ক্যাফেতে অনুষ্ঠিত হবে বিশেষ ট্রিবিউট কনসার্ট ‘হেঁটে গেছি বিরান পথে’। এই কনসার্টে সংগীত পরিবেশন করবেন সভ্যতা, সাহস মোস্তাফিজ, ইলা লালালালা ও অনিন্দ্য বিশ্বাস।

বিজ্ঞাপন