রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে ইউক্রেনীয় ড্রোন হামলায় ১ নিহত, ক্ষতিগ্রস্ত শক্তি কেন্দ্র কলকাতার পূজামণ্ডপে পদপিষ্ট হয়ে নিহতের সংখ্যা বেড়ে ১৯ কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে ১৯ জনের মৃত্যু কলকাতায় দুর্গাপূজায় পদপিষ্ট হয়ে ১৭ জনের মৃত্যু কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জন নিহত, ৬ জন একই পরিবারের কুড়িগ্রামে ট্রাক চাপায় একই পরিবারের ৫ জন নিহত ইয়েমেনে হুথিদের হামলা: আডেনের বিমানবন্দর ও প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্যবস্তু রৌমারিতে ট্রাক দুর্ঘটনায় একই পরিবারের ৫ সদস্য নিহত কক্সবাজারের রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ পর্যটকের মৃত্যু কক্সবাজারের রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ১০
বিনোদন

জেনিফার উইনগেটের গোপন বিয়ের গুঞ্জন

জেনিফার উইনগেটের গোপন বিয়ের গুঞ্জন নিয়ে আলোচনা চলছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

জেনিফার উইনগেটের গোপন বিয়ের গুঞ্জন

ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী জেনিফার উইনগেটের বিয়ের গুঞ্জন ফের জোরালো হয়েছে। ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, ১৬ জুলাই লন্ডনে উইলিয়াম ইসমাইলের সঙ্গে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন তিনি।

জেনিফার এবং উইলিয়াম এই বিষয়ে এখনও কোনো মন্তব্য করেননি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলো নতুন করে আলোচনা সৃষ্টি করেছে। ভিডিওতে দেখা যায়, জেনিফার একটি স্বনামধন্য ফ্যাশন হাউসে কাস্টম-মেড বিয়ের গাউন নির্বাচন করছেন।

অভিনেত্রী পরে সেই গাউন পরে ফিটিং ও চূড়ান্ত প্রস্তুতিও নিতে দেখা যায়। একটি ফ্যান পেজ গাউনের নকশা তৈরির বিভিন্ন ছবি ও ভিডিও প্রকাশ করেছে, যেখানে জেনিফার মাথায় ভেল পরে নিজের লুক যাচাই করছেন।

ভিডিও ও ছবিগুলো ভাইরাল হওয়ার পর ভক্তদের মধ্যে শুভেচ্ছার বন্যা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, জেনিফার গোপনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন।

জেনিফার ও উইলিয়ামের সম্পর্ক নিয়ে কয়েক মাস ধরেই গুঞ্জন রয়েছে। তবে ব্যক্তিগত জীবন নিয়ে তারা বরাবরই সংযত থাকায় বিষয়টি নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।

বিজ্ঞাপন