সোমবার, ২০ জুলাই, ২০২৬
ব্রেকিং
বিনোদন

ছোট পর্দায় ফিরছেন সুমাইয়া শিমু, নতুন নাটক ‘ফিরে আসার গল্প’

নতুন নাটক ‘ফিরে আসার গল্প’ দিয়ে ছোট পর্দায় ফিরছেন সুমাইয়া শিমু।

ছোট পর্দায় ফিরছেন সুমাইয়া শিমু, নতুন নাটক ‘ফিরে আসার গল্প’

দীর্ঘ বিরতির পর আবারও ধারাবাহিক নাটকে নিয়মিত হচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী সুমাইয়া শিমু। নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের নতুন ধারাবাহিক ‘ফিরে আসার গল্প’-এর মাধ্যমে তিনি ছোট পর্দায় ফিরছেন।

নাটকটিতে ‘রুকাইয়া’ চরিত্রে অভিনয় করবেন শিমু। সম্প্রতি প্রযোজনা প্রতিষ্ঠান সিনেমাওয়ালা এন্টারটেইনমেন্ট সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেত্রীর প্রথম লুক প্রকাশ করেছে।

যদিও নাটকটির গল্প কিংবা নিজের চরিত্র সম্পর্কে বিস্তারিত কিছু জানাতে চাননি সুমাইয়া শিমু। তিনি জানান, ব্যক্তিগত ব্যস্ততার কারণে দীর্ঘদিন অভিনয় থেকে দূরে ছিলেন।

এর আগে নুহাশ হুমায়ূনের অ্যান্থলজি সিরিজ ‘২ষ’-এর ‘বেসুরা’ পর্বে অভিনয়ের মাধ্যমে দর্শকের সামনে ফিরেছিলেন শিমু। তখন তিনি জানিয়েছিলেন, ভালো গল্প ও পছন্দের চরিত্র পেলে আবারও নিয়মিত অভিনয়ে ফিরবেন।

এখন ‘ফিরে আসার গল্প’ সেই ঘোষণার বাস্তব রূপ। নাটকটির শুটিংয়ের প্রস্তুতি চলছে এবং আগামী মাসে শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। নির্মাতা জানিয়েছেন, নাটকের অন্যান্য শিল্পীদের নামও পর্যায়ক্রমে প্রকাশ করা হবে।

এর আগে রাজ নির্মিত ‘এটা আমাদেরই গল্প’ নাটকটি দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল।

বিজ্ঞাপন