রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আজ থেকে উন্মুক্ত

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আজ থেকে জনসাধারণের জন্য উন্মুক্ত।

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আজ থেকে উন্মুক্ত

জনসাধারণের জন্য আজ থেকে উন্মুক্ত হলো জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ১১টা থেকে দর্শনার্থীদের জন্য জাদুঘরটি খুলে দেয়া হয়েছে।

প্রথম দিনে দর্শনার্থীরা সরাসরি কাউন্টার থেকে টিকিট নিতে ভিড় করেছেন। তারা জানান, এই জাদুঘর জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস ও স্মৃতি সংরক্ষণের পাশাপাশি দেশে ফ্যাসিবাদের বিরুদ্ধে একটি শক্তিশালী প্রতীক হিসেবে কাজ করবে।

জাদুঘরটি প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকবে এবং প্রতিদিন সর্বোচ্চ ৯০০ জন দর্শনার্থী প্রবেশ করতে পারবেন। শিশুদের জন্য টিকিটের মূল্য ২০ টাকা এবং বড়দের জন্য ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

দর্শনার্থীরা অনলাইনে বুকিংয়ের পাশাপাশি জাদুঘরের কাউন্টার থেকেও টিকিট সংগ্রহ করতে পারবেন। জাদুঘরের মূল ভবনে প্রবেশের জন্য প্রতিদিন তিনটি সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

প্রতিটি স্লটে সর্বোচ্চ ৩০০ জন দর্শনার্থী প্রবেশ করতে পারবেন। স্লটগুলো হলো: সকাল ১১টা থেকে দুপুর ১টা, দুপুর ১টা থেকে ৩টা, এবং বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। শুক্রবার, জাদুঘরটি দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকবে।

দর্শনার্থীদের জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে প্রবেশের স্লট বুকিং করতে হবে এই লিঙ্কে গিয়ে।

বিজ্ঞাপন