ঢাকা, চট্টগ্রাম ও বগুড়ায় নারীদের জন্য বিশেষ বাস সার্ভিস চালু করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১২টার দিকে তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম সার্ভিসটির উদ্বোধন করেন।
এই বিশেষ বাস সেবাটি নারী চালক ও কন্ডাক্টর দ্বারা পরিচালিত হবে। আজ বিকেল থেকে যাত্রী পাওয়া সাপেক্ষে বাস চলাচল শুরু হবে। আগামীকাল থেকে নির্ধারিত রুটে পুরোদমে যাত্রীসেবা শুরু হবে।
প্রাথমিকভাবে রাজধানীর গুরুত্বপূর্ণ বিভিন্ন রুটে ১০টি বাস দিয়ে এ সেবা চালু করা হচ্ছে। এছাড়া বগুড়ায় দুটি এবং চট্টগ্রামে দুটি বাসসহ আরও চারটি বাস এ সার্ভিসের আওতায় থাকবে।
যাত্রী চাহিদা ও প্রয়োজন বিবেচনায় ভবিষ্যতে বাসের সংখ্যা বাড়ানো হতে পারে।