বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

সাভারে শ্রমিকদের সড়ক অবরোধ, বিজিবি মোতায়েন

সাভারে শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ, বিজিবি মোতায়েন করা হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে।

সাভারে শ্রমিকদের সড়ক অবরোধ, বিজিবি মোতায়েন

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা ও শ্রমিকদের কালো তালিকাভুক্তি বন্ধের দাবিতে পঞ্চম দিনের মতো সাভারের শিল্পাঞ্চলে বিক্ষোভ চলছে। শ্রমিকেরা সড়ক অবরোধ করে প্রতিবাদ জানাচ্ছেন।

অবস্থান ও বিশৃঙ্খলা রোধ করতে সাভারের শিল্পাঞ্চলে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

আজ বুধবার সকালে হেমায়েতপুরে বিজিবি-৫ ব্যাটালিয়নের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল তৈমুর হাসানের নেতৃত্বে বিজিবি সদস্যরা মোতায়েন হন।

সকাল থেকেই আশুলিয়ার বিভিন্ন পোশাক কারখানায় শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিলেও সাভারের হেমায়েতপুরের পদ্মার মোড়ে বিক্ষোভ শুরু করেন।

পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারগ্যাস নিক্ষেপ করে এবং শ্রমিকেরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন।

বিজিবি ব্যাটালিয়ন-৫ এর কমান্ডার লে. কর্নেল তৈমুর হাসান জানান, শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে কারখানার সামনে, ঢাকা-আরিচা মহাসড়কসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ, আনসার ও বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে।

সকালবেলা শিল্পাঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেন পুলিশ ও বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বিজ্ঞাপন