রবিবার, ০৯ আগস্ট, ২০২৬
ব্রেকিং
অপরাধ

গেন্ডারিয়ায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, আত্মহত্যার অভিযোগ

গেন্ডারিয়ায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, আত্মহত্যার অভিযোগ উঠেছে।

গেন্ডারিয়ায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, আত্মহত্যার অভিযোগ

রাজধানীর গেন্ডারিয়ার হাবিব নগরের মেহেরুন টাওয়ারের একটি বাসার কক্ষ থেকে মোহাম্মদ সাইদুর রহমান (৩০) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় পাওয়া যায়।

পরিবারের দাবি, সাইদুর আত্মহত্যা করেছেন। আজ শনিবার সকাল সাড়ে ৫টার দিকে অচেতন অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সাইদুরের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার বড় ডালিমা গ্রামে। তিনি গেন্ডারিয়া মেহেরুন টাওয়ারে পরিবারের সাথে ভাড়া বাসায় বসবাস করতেন।

নিহতের বাবা মো. শহিদুল ইসলাম জানিয়েছেন, সাইদুর ব্যবসা দেখাশোনা করতেন এবং দেড় বছর আগে বিয়ে করেছিলেন। গতকাল স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিষয় নিয়ে কথা-কাটাকাটি হয়, পরে স্ত্রী বাবার বাড়ি চলে যান। এই নিয়ে মানসিক চাপের কারণে সাইদুর নিজরুমে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে পড়েন।

হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন এবং জানান, মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

বিজ্ঞাপন