সোমবার, ১০ আগস্ট, ২০২৬
ব্রেকিং
অপরাধ

মেহেরপুরে উদ্ধার হলো মাইন সদৃশ বস্তু

মেহেরপুরের গাংনীতে উদ্ধার হলো মাইন সদৃশ বস্তুর বেশ কয়েকটি বক্স।

মেহেরপুরে উদ্ধার হলো মাইন সদৃশ বস্তু

মেহেরপুরের গাংনীতে মাইন সদৃশ বস্তু উদ্ধার হয়েছে। শনিবার সকালে স্থানীয়রা বেতবাড়িয়া গ্রামের নুরুজ্জামান কালুর পরিত্যক্ত জমিতে মাটি কাটার সময় বেশ কয়েকটি বক্স দেখতে পান।

ঘটনার খবর পেয়ে গাংনী থানার পুলিশ ঘটনাস্থল ঘিরে ফেলে। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) শিমুল কুমার দাস জানান, উদ্ধারকৃত বস্তুর ওপর ১৯৬৭ সালে তৈরি পাকিস্তানের মাইন লেখা রয়েছে।

পুলিশের ধারণা, এটি মুক্তিযুদ্ধের সময় পাকবাহিনী ফেলে যেতে পারে। স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ঘটনাস্থলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।

বিজ্ঞাপন