বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
আশুলিয়ায় ভয়াবহ বিস্ফোরণ: সিলিন্ডার ছড়িয়ে আতঙ্কে স্থানীয়রা টাইফুন দুজুয়ানের তাণ্ডবে বিপর্যস্ত জাপানের পূর্ব উপকূল টাইফুন দুজুয়ান: জাপানে মৃত্যু ও বন্যার সৃস্টি, ভ্রমণ অচল গাজায় ইসরায়েলি হামলায় শিশু সহ তিনজন নিহত ইসরায়েলি বাহিনীর অভিযানে ৫৩ ফিলিস্তিনি যুবক আটক আশুলিয়ায় বিস্ফোরণে ৭ প্রাণহানির পর প্রীতি গ্রুপের কারখানা বন্ধ আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণে নিহত ৭, আহত ১৬ রাজধানীর ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুল ইসলামের স্ত্রীর মরদেহ উদ্ধার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ইশায়াত অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন কুমিল্লায় নিখোঁজ অপ্রতিমের রক্তাক্ত মরদেহ উদ্ধার
অপরাধ

তনু হত্যা মামলায় সাবেক সেনা সদস্যের পুনরায় গ্রেপ্তার

সোহাগী জাহান তনু হত্যা মামলায় সাবেক সেনা সদস্য হাফিজুর রহমান পুনরায় গ্রেপ্তার হয়েছেন।

তনু হত্যা মামলায় সাবেক সেনা সদস্যের পুনরায় গ্রেপ্তার

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর রহমানকে পুনরায় গ্রেপ্তার করা হয়েছে। শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে পিবিআই তাকে কুমিল্লার আদালতে হাজির করে।

আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। কুমিল্লার আদালত পুলিশের পরিদর্শক সাদেকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, গত ২ আগস্ট হাইকোর্ট হাফিজুর রহমানকে জামিন দেন। ৪ আগস্ট তিনি কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান।

কিন্তু ৪ আগস্ট মুক্তির পর রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি নিয়ে আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হকের চেম্বার জজ আদালত হাইকোর্টের জামিনাদেশ ৯ আগস্ট পর্যন্ত স্থগিত করেন এবং তাকে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেন।

হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী আত্মসমর্পণ না করার কারণে শনিবার তাকে কেরানীগঞ্জের বাসা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে কুমিল্লা ৫নং আমলি আদালতে হাজির করা হলে বিচারক তৈয়বুর রহমান কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

উল্লেখ্য, ২০১৬ সালের ২০ মার্চ কুমিল্লা সেনানিবাস এলাকায় টিউশনি করতে গিয়ে নিখোঁজ হন তনু। পরে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বাবা ইয়ার হোসেন কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। চলতি বছরের ২১ এপ্রিল পিবিআই হাফিজুর রহমানকে গ্রেপ্তার করে।

বিজ্ঞাপন